নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ভেকুটিয়ায় আজ সমবায় সপ্তাহ উপলক্ষে এক সভায় যোগ দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সভায় যোগদান দেওয়ার আগেই পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
তৃণমূলের তৈরি করা শহিদ দিবস উদযাপনের মঞ্চে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীতে। ঘটনাস্থলে উপস্থিত হয় নন্দীগ্রাম থানার পুলিশ। অভিযোগ, প্রায় ১০ মিটার দূরে বিজেপির মঞ্চ রয়েছে। সেখানে হামলা চালানো হয়নি। এখানে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা হামলা শহিদ দিবসের পরেই তৃণমূলের মঞ্চে আগুন। জায়গায় জায়গায় চলছে পথ অবরোধ।
নন্দীগ্রামে ফের তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সামনে বিক্ষোভ। বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের একাংশ। নন্দীগ্রামের শহীদ দিবসে জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়ার পরিবর্তে শেখ সুফিয়ানকে জায়গা দেওয়ার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নন্দীগ্রামে কুণাল ঘোষের সামনে তৃণমূলের বিক্ষোভ এবং হাতাহাতি শুরু হয়। শেখ সুফিয়ানকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার দাবি তোলা হয়।
দীর্ঘ সময় ধরে রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন নিজেকে। কিন্তু তাঁর বক্তব্য, বাংলায় অরাজনৈতিক বলে কেউ নেই। রবিবার শান্তিকুঞ্জে সুকান্ত উপস্থিত হতেই মমতার বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তারপরেই শুভেন্দুকে চাঁচাছোলা আক্রমণ শোভন চট্টোপাধ্যায়ের। তাঁর কথায়, রাজনীতির জন্য ইতিহাসকে বিকৃত করছেন শুভেন্দু।
কলকাতা হাই কোর্ট থেকে সরিয়ে দেশের অন্য রাজ্যের হাই কোর্টে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলায় শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলত, নন্দীগ্রাম মামলায় সুপ্রিম ধাক্কা শুভেন্দুর।