Nandigram: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের গোকুলনগর এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তৃণমূল নেতাকেও।

আরও পড়ুনঃ Asansol Tragedy: আসানসোলের ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের, নেই শুভেন্দুর নাম

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে শাসকদলের বুথ সভাপতি স্বপন কুমার করের বাড়িতে হামলা চালানো হয়েছে। ছোঁড়া হয় চার-পাঁচটি বোমা। যার জেরে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ইতিমধ্যেই সেই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের হওয়া অভিযোগে কয়েকজন বিজেপি নেতাদের নামও রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের 
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের 

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, গত ১০ নভেম্বর গোকুলনগরে শহীদ দিবসের মঞ্চে আগুন ধরানো হয়েছিল। সেই ঘটনায় স্বপন কর বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। অভিযোগের তালিকায় নাম ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারই প্রতিশোধ নিতে গভীর রাতে বিজেপি নেতারা হামলা চালায়।

পাল্টা বিজেপির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বোমা নিয়ে রাজনীতি করি না। নিজেদের ঘরেই কোন্দল। বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নন্দীগ্রামে সন্ত্রাস চালচ্ছে তৃণমূল। বিরোধী দলের লোকেদের ওপর হামলা চলছে এখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাঠগড়ায় তুলছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের 

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের 
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের 

চলতি মাসেই কাঁথিতে বিরাট সমাবেশ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামের জোরালো বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। সেবারেও বিজেপির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলেছিল তৃণমূল। এবারের ঘটনায় একই ছবি ধরা পড়ল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর