পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও সন্ত্রাসের রেশ এখনও কাটেনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। হিংসা খতিয়ে দেখতে দিল্লি থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় এসেছে। ইতিমধ্যেই তারা একাধিক জায়গা ঘুরে দেখেছে। এবার তাঁদের গন্তব্য কোচবিহার। ভোটের দিন থেকেই দফায় দফায় এই জেলা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এদিকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে পাল্টা নন্দীগ্রাম অভিযানে শাসক দল তৃণমূল।
পঞ্চায়েত ভোটের একদিন আগেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাজ্য, এই অভিযোগ এনেছিলেন তিনি। কিন্তু এদিন তাঁর মামলা খারিজ হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এরফলে আগামীকাল অর্থাৎ ভোটের দিন নিজের এলাকা নন্দীগ্রাম ছেড়ে বেরোতে পারবেন না শুভেন্দু।
বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। তকমা জুটেছে বিরোধী দলনেতারও। এদিকে আসন্ন পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি। যদিও জেলার নিরিখে পূর্ব মেদিনীপুরে সব চেয়ে বেশী প্রার্থী দিয়েছে গেরিয়া শিবিরই।
ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ ফোন ধরেননি। তবে জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘মঙ্গলবার আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তার আগে কেউ মনোনয়ন জমা দিলে তার দায়ভারও তাঁকেই নিতে হবে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর ডেরায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচী আয়োজিত হয়। আর সেই কর্মসূচী থেকেই শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ও জানান।
কর্মসূচী থেকে ২০ কিমি হাঁটার চ্যালেঞ্জ দিয়েছিলেন অভিষেক! তবে সেই চ্যালেঞ্জের পাল্টা দিতে নন্দীগ্রামে মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের দাবি, আগামী ১৬ জুন, শুক্রবার নন্দীগ্রামে মিছিল করবে বিজেপি। তবে পদযাত্রা নয়, বিজেপি শিবির পাল্টা জমায়াতে জোর দিচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের ধারনা, যদিও প্রকাশ্যে অভিষেকের পদযাত্রাকে পাত্তা না দিলেও তাঁর কর্মসূচীর পাল্টা সভা করতে চাইছে গেরুয়া সিবির।