মামলা খারিজ হাইকোর্টে, ভোটের দিন কমিশনের নির্দেশ মানতে ‘বাধ্য’ Suvendu Adhikari

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের একদিন আগেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাজ্য, এই অভিযোগ এনেছিলেন তিনি। কিন্তু এদিন তাঁর মামলা খারিজ হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এরফলে আগামীকাল অর্থাৎ ভোটের দিন নিজের এলাকা নন্দীগ্রাম ছেড়ে বেরোতে পারবেন না শুভেন্দু।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ভোট-আবহে হাইকোর্টে আগাম জামিনের আবেদন Nawshad-এর

সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২ টি জেলার পঞ্চায়েত নির্বাচনী অফিসার ও জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠানো হয়। নির্দেশ দেওয়া হয়, নির্বাচনী প্রচারের শেষে যেসকল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা পান তাঁরা নিজের বুথ এলাকার বাইরে অন্য কোনও জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না। তবে ভোটের প্রার্থীদের জন্য কিছু ছাড় রয়েছে। এরপরই কাঁথি থানার পুলিশ শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠায়, তাতে বলা হয় তিনি যেন শনিবার নিজের ভোট এলাকার বাইরে না বের হন। এই চিঠিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন শুভেন্দু।

মামলা খারিজ হাইকোর্টে, ভোটের দিন কমিশনের নির্দেশ মানতে 'বাধ্য' Suvendu Adhikari

হাইকোর্টে শুভেন্দু অধিকারীর অভিযোগ, একজন বিরোধী দলনেতাকে কীভাবে নির্দিষ্ট জায়গায় আটকে রাখা যায়? শাসক দলের বিধায়কদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে বলেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। শুক্রবার বিচারপতি সিনহার বেঞ্চে এই মামলার শুনানিতে কমিশন জানায় নির্দিষ্ট কোনও ব্যক্তি নয় রাজনৈতিক দলের বিধায়কদের এই নোটিস দেওয়া হয়েছে। যাবতীয় সওয়াল জবাবের পর নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মামলা খারিজ করে দেয় আদালত। ভোটের দিন কমিশনের নির্দেশ মত নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে শুভেন্দু অধিকারীকে।

মামলা খারিজ হাইকোর্টে, ভোটের দিন কমিশনের নির্দেশ মানতে 'বাধ্য' Suvendu Adhikari

উল্লেখ্য, আগামীকাল রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। এর আগেও এই ভোটকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে মামলা করেছিলেন তিনি। যাবতীয় দিক খতিয়ে দেখে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

মামলা খারিজ হাইকোর্টে, ভোটের দিন কমিশনের নির্দেশ মানতে ‘বাধ্য’ Suvendu Adhikari

মামলা খারিজ হাইকোর্টে, ভোটের দিন কমিশনের নির্দেশ মানতে 'বাধ্য' Suvendu Adhikari
মামলা খারিজ হাইকোর্টে, ভোটের দিন কমিশনের নির্দেশ মানতে ‘বাধ্য’ Suvendu Adhikari

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত