ভোট হিংসায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আদালতে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সোমবার সেই মামলায় এবার রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। চলতি মাসের শেষ সপ্তাহে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
বিভিন্ন ইস্যুতে একে অপরকে আক্রমণ করে চলেছেন তাঁরা। এরইমধ্যে এই সংঘাত এক নতুন মাত্রা পেল। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নাম না করে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।
এদিন সকালে স্থানীয় তৃণমূল এটা খইরুল ইসলামের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এরফলে নিজেদের গড়ে ক্ষয়ের মুখে পড়ল ভাইজানের দল বলে মনে করা হচ্ছে। এদিকে পঞ্চায়েত নির্বাচনের পর এই দলবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ২৬ টি পঞ্চায়েত মামলার শুনানি ছিল। একগুচ্ছ পঞ্চায়েত সংক্রান্ত মামলা দেখে প্রধান বিচারপতি বলেন, "পঞ্চায়েত নির্বাচনের মামলা কী পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত শুনব?"
২৪-এর ভোটে কোনও ফাঁক ফোকড় রাখতে চাইছে না বাংলার পদ্ম শিবির। দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছিল। এর চারদিনের মধ্যেই জেলা সভাপতি বদল করা হল। নতুন সভাপতি নিয়োগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।