Panchayat Election: ভোটের দেড়মাস পরও পঞ্চায়েত মামলায় বিরাম নেই, ‘ডেডলাইন’ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস। ভোট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। একাধিক এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। একের পর এক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্ট। বোর্ড গঠনের পরও মামলার বিরাম নেই। এনিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আইনজীবীদের উদ্দেশে ছুঁড়ে দেন প্রশ্নের বাণ।

আরও পড়ুন: CCTV বসানোর সিদ্ধান্তের পরও থমকে প্রক্রিয়া, যাদবপুরে নতুন করে জট

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ২৬ টি পঞ্চায়েত মামলার শুনানি ছিল। একগুচ্ছ পঞ্চায়েত সংক্রান্ত মামলা দেখে প্রধান বিচারপতি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মামলা কী পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত শুনব?” তিনি আরও বলেন, “আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন। পাঁচ, ছ’টা খববের কাগজের কাটিং এনে মামলা! কিছু সিনিয়র আইনজীবী অবশ্য আছেন, তাঁদের কথা বাদ দিচ্ছি। কিন্তু বাকিরা কী করছে?” এদিন আদালতে আইনজীবীরা কেউ বলছেন, তাঁদের মামলার শুনানি সম্পূর্ণ হয়ে গেছে। কেউ বলছেন, অপরপক্ষ তাঁদের মামলার কপি এখনও দেয়নি।

ভোটের দেড়মাস পরও পঞ্চায়েত মামলায় বিরাম নেই, 'ডেডলাইন' জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

এতগুলি পঞ্চায়েত মামলা নিয়ে প্রধান বিচারপতি বলেন, “২৬ টি মামলা শুনতে হলে পরবর্তী নির্বাচন দিন চলে আসবে! এ যেন মিশন ২৬।” ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কিছু যুক্তিসঙ্গত তথ্য নিয়ে আদালতে আসুন। আদালত আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই মামলা শুনতে চায় না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলিই আদালত শুনবে।” আগামী ১৮ সেপ্টেম্বর পঞ্চায়েত সংক্রান্ত সমস্ত মামলার চূড়ান্ত শুনানির নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ভোটের দেড়মাস পরও পঞ্চায়েত মামলায় বিরাম নেই, 'ডেডলাইন' জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে বিভিন ইস্যু ও অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে বোর্ড গঠন- সব ক্ষেত্রেই অশান্তির ছবি সামনে এসেছে। এর আগেও হাইকোর্টের প্রধান বিচারপতি সহ আরও কয়েকজন বিচারপতি পঞ্চায়েত সংক্রান্ত মামলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার স্পষ্ট সমস্ত মামলার নিষ্পত্তি করার দিন বেঁধে দিলেন প্রধান বিচারপতি।

ভোটের দেড়মাস পরও পঞ্চায়েত মামলায় বিরাম নেই, ‘ডেডলাইন’ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

ভোটের দেড়মাস পরও পঞ্চায়েত মামলায় বিরাম নেই, 'ডেডলাইন' জানিয়ে দিলেন প্রধান বিচারপতি
ভোটের দেড়মাস পরও পঞ্চায়েত মামলায় বিরাম নেই, ‘ডেডলাইন’ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন