আগামীকাল ২১ জুলাই। তৃণমূলের শহীদ দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মিছিল আসবে ধর্মতলায়। বহু মানুষের সমাগম হবে। এরফলে শুক্রবার সকাল থেকেই ভিড় জমবে রাস্তায়। হাওড়া থেকে শিয়ালদহ, শহরের কোন কোন পথ দিয়ে মিছিল ধর্মতলায় পৌঁছাবে? ট্রাফিক সংক্রান্ত কিছু নিয়ম বিধি জারি করা হয়েছে, জেনে নিন বিস্তারিত।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। অধিকাংশ জায়াগায় ভোট লুঠ, ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ভোট পর্ব মিটলেও এখনও অশান্তির রেশ কাটেনি। এরইমধ্যে একটি জেলায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ।
পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার আরও এক অভিযোগে তদন্তের আর্জি জানানো হল। মামলার দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। গণনাকেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।
যেকোনও ঘটনাকে কেন্দ্র করে নিজেদের দাবি জানিয়ে আদালতে মামলা করেন রাজনৈতিক দলের সদস্যরা। বর্তমান সময়ে এর প্রবণতা যেন আরও বেড়েছে। আদালতে রাজনৈতিক মামলার পাহাড় জমছে। এনিয়ে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ভোট পর্ব মিটলেও পরিস্থিতি এখনও অধিকাংশ জায়গায় হাতের বাইরে। মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে ক্যানিংয়ে যাওয়ার কথা, শুভেন্দু অধিকারীর। তার আগেই বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।
পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও সন্ত্রাসের রেশ এখনও কাটেনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। হিংসা খতিয়ে দেখতে দিল্লি থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় এসেছে। ইতিমধ্যেই তারা একাধিক জায়গা ঘুরে দেখেছে। এবার তাঁদের গন্তব্য কোচবিহার। ভোটের দিন থেকেই দফায় দফায় এই জেলা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এদিকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে পাল্টা নন্দীগ্রাম অভিযানে শাসক দল তৃণমূল।