Panchayat Vote: পঞ্চায়েত-অশান্তি নিয়ে আরও এক অভিযোগে তদন্তের আর্জি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার আরও এক অভিযোগে তদন্তের আর্জি জানানো হল। মামলার দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। গণনাকেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে বিরোধী জোট, পাল্টা সব শরিক দলকে এক ছাতার তলায় চাইছে বিজেপি

হাওড়া, বালি, জগাছা, নদিয়া সহ বিভিন্ন জায়গায় গণনাকেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে তদন্তের আর্জি জানানো হয়। এদিন আদালতে জানানো হয়, রানাঘাট-২ ব্লকে গণনার দিন কাউন্টিং এজেন্ট প্রাণ বাঁচানোর অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি লেখেন তিনি। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে দাবি জানিয়েছেন স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিক। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। পঞ্চায়েতের ভোটপর্বে একাধিক অশান্তির খবর সামনে এসেছে। ভোট লুঠ, ছাপ্পা ভোট, বোমাবাজি, মারধরের অভিযোগ উঠেছে।

পঞ্চায়েত-অশান্তি নিয়ে আরও এক অভিযোগে তদন্তের আর্জি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

বিরোধীদের অভিযোগ, তাঁদের এজেন্টদের বহু গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। শাসক দলের বিরুদ্ধেই অধিকাংশ অভিযোগ উঠেছে। ভোট চলাকালীন সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও শাসক শিবির অভিযোগ অস্বীকার করেছে। কয়েকদিন আগেই এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার ছবি তুলে ধরে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে সরব হন বিরোধীদের বিরুদ্ধে।

পঞ্চায়েত-অশান্তি নিয়ে আরও এক অভিযোগে তদন্তের আর্জি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের হওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। গতকাল একটি মামলার শুনানিতে তিনি কড়া সুরে বলেন, “শুধু বিরোধী দলনেতারই ২৭-২৮ টি মামলা। এছাড়া একই ধরনের আরও ১০ টা মামলা এখনই আছে। শুধু রাজনৈতিক মামলা শুনে যাব নাকি?” এরপরই মামলা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন বিচারপতি।

পঞ্চায়েত-অশান্তি নিয়ে আরও এক অভিযোগে তদন্তের আর্জি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

পঞ্চায়েত-অশান্তি নিয়ে আরও এক অভিযোগে তদন্তের আর্জি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
পঞ্চায়েত-অশান্তি নিয়ে আরও এক অভিযোগে তদন্তের আর্জি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর