নজরবন্দি ব্যুরো: বেঙ্গালুরুতে আজ বিজেপি বিরোধী ২৬টি দল বৈঠকের জন্য হাজির হয়েছে। আগামী লোকসভার আগে ক্রমেই শক্তি বাড়াচ্ছে বিরোধী জোট। এবার বিরোধীদের চাপে পাল্টা সব শরিক দলকে এক ছাতার তলায় চাইছে বিজেপি। অর্থাৎ এনডিএ জোট। এমনকি তড়িঘড়ি একটি এনডিএ বৈঠকের ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
আরও পড়ুন: নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!
আজ, মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে যে বিজেপি বিরোধী জোটের বৈঠক হবার কথা সেখানে হাজির রয়েছেন কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকাআর্জুন খাড়গে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনসিপির শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমারের মতো প্রধান সারির নেতারা। এখন প্রশ্ন উঠছে, তাহলে বিজেপি বিরোধী জোট নিয়ে কি চিন্তিত বিজেপি? মঙ্গলবার এনডিএ বৈঠকে ৩৮টি দলকে নিয়ে সম্মেলন করার কথা বিজেপির। জে পি নাড্ডা বলেছেন, ‘আইন নিজের পথে চলবে। আমাদের নীটি, ভাবধারা মেনে যদি কেউ আসতে চায় আসতে পারে। সবাই মিলে উন্নয়ন করতে হবে’।

অন্যদিকে, বিজেপি বিরোধী জোটের নাম আগে ছিল উইপিএ, সেখানে এবার নামকরণ বদলে যেতে পারে। তবে, বিজেপির যে জোট রয়েছে তার নাম এনডিএ-ই থাকছে। মহাজোটকে নিয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করাই বিরোধী দলগুলির লক্ষ্য। পাল্টা বিজেই জানতে চাইছে, এই জোটের মুখ কে হবে! তবে সেরকমভাবে একজনের মুখ থাকবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে আসন সমঝোতা নিয়ে কথা হতে পারে।



