নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় একাধিক দুর্নীতি মামলার তদন্ত চলছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তদন্তকারী আধিকারিকরা তৎপর হয়ে উঠেছে। এই অবস্থায় রাজ্যে আরও নতুন তিনটি ইডি আদালত গঠনের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। এতদিন পর্যন্ত একটি পিএমএলএ আদালত ছিল, সেখানেই বিভিন্ন আর্থিক দুর্নীতি মামলা, চাকরি নিয়োগ, আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা আদালতের বিচারাধীন ছিল। কিন্তু চাপ বাড়ছিল। একইসঙ্গে সমাধান হতেও দীর্ঘ সময় লেগে যায়। তবে এবার আদালতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা

নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার সহ একাধিক মামলার তদন্ত করছে ইডি। এছাড়া আগামী দিনে আরও কয়েকটি মামলা তাঁদের হাতে আসতে চলেছে। কিন্তু একটি আদালত থাকায় মামলায় অগ্রগতি হচ্ছিল না। গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য অপেক্ষা করতে হত। তাই আগেই ইডির তরফে পিএমএলএ আদালতের সংখ্যা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। এরফলে বিচারপ্রক্রিয়া যেমন দ্রুত শেষ হবে, তেমনই অভিযুক্তদের আদালতে পেশ করতেও সুবিধা হবে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের দ্রুত নিষ্পত্তি করতে চাইছে ইডি, তাই তৎপরতা বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!

কলকাতায় সল্টলেকের ডিএফ ব্লকে সিজিও কমপ্লেক্সে যাবতীয় কাজ চলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সাম্প্রতিককালে মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন অফিস নেওয়ার সিদ্ধান্ত হয়। পঞ্চায়েত ভোটের আগেই কলকাতায় ইডি বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি এবং কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার জন্য কলকাতায় এসেছিলেন ইডির অধিকর্তা সঞ্জয় মিশ্র। সিজিও কমপ্লেক্সেই হয়েছে ইডির নতুন অফিস।

নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!

জানা গিয়েছিল, আগামী সময়ে ইডির কাজের পরিধি বাংলা ছাড়াও পূর্বাঞ্চলে বাড়তে চলেছে। সেই কারণেই নতুন অফিস নেওয়া হয়েছে। সিজিও কমপ্লক্সের সাততলার একটা গোটা উইং জুড়ে ইডির অফিস ছিল। নতুন অফিস একই বিল্ডিংয়ের দোতলায়।

নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!

নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!
নতুন ৩ টি ED আদালতের অনুমোদন হাইকোর্টের, দুর্নীতিতে জর্জরিত বাংলা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত