BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেঙ্গালুরুতে আজ বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। ইতিমধ্যেই বিরোধী দলের নেতৃত্বরা পৌঁছে গিয়েছেন। সোমবার প্রস্তুতি সভাতেই এই বৈঠকের গুরুত্ব কতটা, প্রকাশ পেয়েছে। ২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আজকের বৈঠকের আলোচনা বিষয় অভিন্ন কর্মসূচি। বিজেপিকে পরাজিত করতে একজোট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব সহ প্রমুখ।

আরও পড়ুন: চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভবনা নেই! দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

মঙ্গলবার (১৮ জুলাই) বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট ইন হোটেলে বিরোধীদের মেগা বৈঠকের আয়োজন করা হয়েছে। পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, সেখানে লেখা, ‘Opposition Parties Meet, United We Stand’। দুপুর ১২ টায় বৈঠক শুরু হওয়ার কথা। দুপুর আড়াইটে পর্যন্ত বৈঠক চলবে। এরপর বিরোধী দলের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠকে যোগ দেবেন। এদিনও আলোচনার বিষয়বস্তু হিসেবে অভিন্ন কর্মসূচিকেই গুরুত্ব দেওয়া হবে। বিরোধীদের মূলত একটাই লক্ষ্য, বিজেপিকে হারাতে গেলে একের বিরুদ্ধে এক চাই। আজকের বৈঠকের গুরুত্ব অনেকাংশে বাড়িয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর উপস্থিতি। ওয়াকিবহাল মহলের মতে, পাটনার বৈঠকের থেকেও বেঙ্গালুরুর বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা

আজই মেগা বৈঠক শেষে বিরোধীদের মহাজোটের নাম ঘোষণা হতে পারে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের সময় UPA অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট তৈরি হয়। তবে এবার সেই নাম পরিবর্তন হতে চলেছে। সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল। কয়েকমাস আগেই কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যূত করে সরকার গঠন করেছে কংগ্রেস। সেখানেই দ্বিতীয় বৈঠকের মহা আয়োজন। যার পৌরহিত্য করছে কংগ্রেস। সোমবার রাতে বিরোধীদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন সনিয়া গান্ধী। সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা

বিরোধী জোটের বৈঠককে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সাধারণ মানুষ ২০২৪ সালে বিজেপিকে ভোট দেবে বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেটা বুঝতে পেরেই ২৪ এর জন্য ২৬ টি দল একজোট হয়েছে। কিন্তু এই বৈঠক সমস্ত দুর্নীতি এক জায়াগায় হয়েছে।” বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রসঙ্গ এনে বলেন, “সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় কী পরিমাণ হিংসা হয়েছে। কংগ্রেস, বামেদের কর্মী-সমর্থকরা খুন হয়েছে। কিন্তু এই দুই দলের নেতারা নিজেদের স্বার্থের জন্য চুপ করে রয়েছেন।”

BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা

BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা
BJP-কে হারাতে একের বিরুদ্ধে এক, সনিয়া গান্ধী থেকে মমতা, মেগা বৈঠকে একজোট বিরোধীরা

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত