নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের আশঙ্কা। এর জেরে রাজ্যে বৃষ্টি বাড়বে। তবে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?
আরও পড়ুনঃ দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই ‘মিনি আন্দামান’


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বোধ হবে। ঘামের কষ্ট বাড়বে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

কয়েকদিন ধরেই কলকাতার আকাশ মেঘলা। সকালে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। আজ, মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যদিও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।


চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভবনা নেই! দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

উত্তরবঙ্গে এবার বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টি দেখা যাবে। বাংলায় বর্ষা প্রবেশ করার পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টির জেরে বিধ্বস্ত বহু এলাকা। ব্যাহত হয়েছে জনজীবন। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।








