Travel: দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই ‘মিনি আন্দামান’

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহ শেষে দুদিনের ছুটিতে বাড়ি বসে থাকতে মন চাইছে না। কলকাতার কাছেই কোথাও একটা ঘুরে এলে কেমন হয়। এদিকে বাঙালিদের মন তো সবসময়য়েই ঘুরু, ঘুরু। তাদের চেনা জায়গা ‘দিপুদা’ অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং। তবে এই তিনটে জায়গা ছাড়াও এমন কিছু জায়গা আছে যেখানে একদিনে ঘুরে আসা যায়। সেগুলির মধ্যেই একটি ‘মিনি আন্দামান’।

আরও পড়ুন: প্রিয়জনের সঙ্গে কয়েকদিন সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি

ভ্রমণপ্রিয় মানুষেরা একবার হলেও আন্দামান যেতে চান। তবে জানেন কি কলকাতা কাছেই রয়েছে এক টুকরো আন্দামান। সমুদ্র ও জঙ্গলের স্বাদ পাবেন একই জায়গায়। আজকের গন্তব্য কুলপি নদীর ধার। সারা সপ্তাহের ক্লান্তি এক নিমেষে কাটবে। শান্ত ও নিরিবিলি পরিবেশে নদীর ধারে বসে সময় কাটানো যাবে। এখানে পর্যটকদের আনাগোনা খুব একটা বেশি না। জানা যায়, প্রখ্যাত কবি জীবনানন্দ দাশ এই কুলপি নদীর ধারেই বসে একটি কবিতা লিখেছিলেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনার মন কাড়বে। এখানে একটি নাম না জানা দ্বীপ রয়েছে, চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।

দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই 'মিনি আন্দামান'

কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত কুলপি। লোকাল ট্রেনে চড়েই এই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা বা কাকদ্বীপগামী যেকোনও ট্রেনে চেপে কুলপি স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো ভাড়া করে যেতে হবে কুলপি মোড়। এরপর হেঁটে বা আবার টোটো নিয়ে কুলপি নদীর ধারে পৌঁছে যেতে পারেন। মাত্র ৭০ টাকা খরচ করেই এখানে পৌঁছে যেতে পারবেন।

দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই 'মিনি আন্দামান'

কুলপি নদীর ধার পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়। যদিও খুব বেশি ভিড় চোখে পড়ে না। এখানে থাকার জায়গা বা খাবারের দোকান তেমন নেই। তাই নিজের সঙ্গে খাবার ও পানীয় নিয়ে যাওয়াই ঠিক হবে। যাওয়া-আসা মিলিয়ে ১৫০ টাকা খরচ হতে পারে। একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন ‘মিনি আন্দামান’

দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই ‘মিনি আন্দামান’

দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই 'মিনি আন্দামান'
দিপুদা নয়, মাত্র ৭০ টাকা খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই ‘মিনি আন্দামান’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর