Travel: প্রিয়জনের সঙ্গে কয়েকদিন সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় এখন বৃষ্টির মরশুম। এই সময়ে আর একঘেয়ে জীবন ভালোলাগছে না! রোজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে কোথাও একটা ঘুরতে যেতে ইচ্ছা করছে। এদিকে আবার বেশি দূরেও যেতে চাইছেন না অন্যদিকে বাজেট বেশি নেই। তবে চিন্তার কিছু নেই। আজ খোঁজ রইল এমনই কয়েকটি ঠিকানার। কলকাতার কাছেই রয়েছে এই অফবিট জায়গাগুলি। কোলাহল নেই, শান্ত নিরিবিলি পরিবেশে কয়েকদিন কাটিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গের বালি, কম খরচেই ঘুরে আসুন বাংলার এই অফবিট জায়গায়

শঙ্করপুর

পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুর। এই জায়গাটির রয়েছে দুটি রূপ। এক সমুদ্র সৈকত আর দ্বিতীয় পরিপূর্ণ মৎস্যবন্দর। এই সমুদ্রসৈকতে খুব বেশি ভিড় হয় না। রয়েছে ঝাউ গাছের সারি। সমুদ্রের নোনা জল গায়ে মেখে প্রিয় মানুষটির সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন। পিকনিক করার একটি আদর্শ স্পট এটি। এছাড়া মৎস্যবন্দরে দিনের পুরো সময়তেই ছোট, বড় ট্রলার দেখতে পারবেন।

প্রিয়জনের সঙ্গে কয়েকদিন একান্তে সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি

বাংরিপোসি

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় অবস্থিত বাংরিপোসি। ওড়িশার সঙ্গে বাঙালিদের এক অন্য সম্পর্ক। তাদের পছন্দের পুরী ওই রাজ্যে অবস্থিত। প্রতি বছর বহু বাঙালি জগন্নাথধামে ঘুরতে যান। তবে চেনা এই জায়গা ছেড়ে এবার ঘুরে আসতে পারেন অফবিট জায়গায়। বারিংপোসি পাহাড় এবং জঙ্গলের জন্য বিখ্যাত। এখানে এলে চোখে পড়বে ঘন সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য। অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য ট্রেকিংয়ের বন্দোবস্ত।

প্রিয়জনের সঙ্গে কয়েকদিন একান্তে সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি
প্রিয়জনের সঙ্গে কয়েকদিন একান্তে সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি

বগুরান

বাংলার পূর্ব মেদিনীপুরেই রয়েছে একাধিক ভ্রমণমূলক স্থান। দিঘা, মন্দারমণি, তাজপুর ছেড়ে এবার পাড়ি দিন এই অফবিট ঠিকানায়। এই সমুদ্র সৈকতে খুব বেশি ভিড় হয় না। লাল কাঁকড়া দেখতে পাবেন। কলকাতা থেকে মাত্র চার ঘণ্টার দূরত্বে রয়েছে এই গন্তব্য। তবে পর্যটনের মানচিত্রে জনপ্রিয় না হওয়ায় এখানে হোটেল রয়েছে হাতে গোনা। তবে ছুটি কাটাতে ঘুরে আসতে পারেন বগুরান জলপাই।

প্রিয়জনের সঙ্গে কয়েকদিন সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি

প্রিয়জনের সঙ্গে কয়েকদিন একান্তে সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি
প্রিয়জনের সঙ্গে কয়েকদিন একান্তে সময় কাটাতে চান? ঘুরে আসুন এই অফবিট জায়গাগুলি

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর