Offbeat Destination: উত্তরবঙ্গের বালি, কম খরচেই ঘুরে আসুন বাংলার এই অফবিট জায়গায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভ্রমণপ্রেমী মানুষদের অন্যতম পছন্দের জায়গা হল বালি। একবার অন্তত সেলেব্রিটি তকমা পাওয়া এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসতে চান তাঁরা। কিন্তু খরচের কথা ভাবলেই ইচ্ছেকে দমিয়ে রাখতে হয়। তবে এখন আর ভাবনা নেই। জানেন কি পশ্চিমবঙ্গেই রয়েছে একটুকরো বালি! কম খরচে ঘুরে আসতে পারেন এই অফবিট জায়গা।

আরও পড়ুন: পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত, নৈস্বর্গিক অনুভূতির স্বাদ দেবে উত্তরবঙ্গের এই ঠিকানা

আজকের গন্তব্য সানটুক। যাকে এককথায় উত্তরবঙ্গের বালি বললেও ভুল হবে না। কিছু সময়ের মধ্যেই এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও সানটুকের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। কালিম্পংয়ের কাছেই রয়েছে আজকের গন্তব্য। পাহাড়ের গা বেয়ে রয়েছে ঝুলন্ত বিছানা। এই সুইং বেডে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং পাখির কোলাহল মন ভালো করে দেবে।

উত্তরবঙ্গের বালি, ঘুরে আসুন সানটুক

সানটুকের রিসর্টে থাকলে ঠিক বিদেশের কোনও জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা পাবেন। সুই বেড ছাড়াও পর্যটকদের ফটোশুটের কথা মাথায় রেখে এখানে একটি বেঞ্চ তৈরি করা হয়েছে। হোম স্টের কাছেই রয়েছে একটি ছোট্ট গ্রাম। গাছের মাঝখান দিয়ে হেঁটে এই গ্রাম ঘুরে দেখতে পারেন। ক্যাকটাস, অর্কিড সহ বাহারি ফুলের সন্ধান পাবেন এখানে।

উত্তরবঙ্গের বালি, ঘুরে আসুন সানটুক
উত্তরবঙ্গের বালি, ঘুরে আসুন সানটুক

কীভাবে যাবেন?

কালিম্পংয়ের আলগারা হয়ে যেতে পারবেন সানটুক। কালিম্পং বাজার থেকে গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে মাত্র ৭০ টাকাতেই আলগারা যাওয়া যাবে। কালিম্পংয়ের অন্যান্য পাহারই গ্রামের মত নির্জন, শান্ত এই ঠিকানা।

উত্তরবঙ্গের বালি, ঘুরে আসুন সানটুক

উত্তরবঙ্গের বালি, ঘুরে আসুন সানটুক
উত্তরবঙ্গের বালি, ঘুরে আসুন সানটুক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর