21 July Traffic Route: হাওড়া থেকে শিয়ালদহ, ২১ জুলাইয়ের মিছিলে ব্যস্ত থাকবে শহরের কোন কোন রাস্তা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামীকাল ২১ জুলাই। তৃণমূলের শহীদ দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মিছিল আসবে ধর্মতলায়। বহু মানুষের সমাগম হবে। এরফলে শুক্রবার সকাল থেকেই ভিড় জমবে রাস্তায়। হাওড়া থেকে শিয়ালদহ, শহরের কোন কোন পথ দিয়ে মিছিল ধর্মতলায় পৌঁছাবে? ট্রাফিক সংক্রান্ত কিছু নিয়ম বিধি জারি করা হয়েছে, জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

প্রথম, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছাবে ধর্মতলায় (শিয়াদহ স্টেশন থেকে)। দ্বিতীয়, ব্র্যাবোর্ন রোড হয়ে টি বোর্ড থেকে বা দিকে ঘুরে পোদ্দার কোর্টের সামনে দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল তার গন্তব্যে পৌঁছাবে (হাওড়া থেকে)। তৃতীয়, বিধান সরণি থেকে কলেজ স্ট্রীট, গণেশ চন্দ্র অ্যাভিনিউ হয়ে ধর্মতলা (শ্যামবাজার থেকে)। চতুর্থ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে মিছিল গন্তব্যে পৌঁছাবে (হাজরা মোড় থেকে)।

হাওড়া থেকে শিয়ালদহ, ২১ জুলাইয়ের মিছিলে ব্যস্ত থাকবে শহরের কোন কোন রাস্তা?

২১ জুলাইয়ের সভাস্থল চত্বর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। মূল মঞ্চের নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মঞ্চকে কেন্দ্র করে ৮ টি জায়গার ছাদ থেকে ভিডিওগ্রাফি চলবে। এছাড়া গোটা শহরকে ১০ টি জোনে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেক জোনে রাখা হবে কমপক্ষে পাঁচটি করে পিকেট। প্রতিটি জোনে ৭০-৮০ জন করে পুলিশ মোতায়েন করা হবে। তাদের তদারকিতে থাকবে এক-দুজন ডিসি। মেট্রো রেলে থাকবে অতিরিক্ত পুলিশ।

হাওড়া থেকে শিয়ালদহ, ২১ জুলাইয়ের মিছিলে ব্যস্ত থাকবে শহরের কোন কোন রাস্তা?

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর এটি তৃণমূলের প্রথম সমাবেশ। যদিও তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন পঞ্চায়েতের ভোট হিংসায় নিহতদের শোক জ্ঞাপন করা হবে ২১ জুলাইয়ের মঞ্চে।

হাওড়া থেকে শিয়ালদহ, ২১ জুলাইয়ের মিছিলে ব্যস্ত থাকবে শহরের কোন কোন রাস্তা?

হাওড়া থেকে শিয়ালদহ, ২১ জুলাইয়ের মিছিলে ব্যস্ত থাকবে শহরের কোন কোন রাস্তা?
হাওড়া থেকে শিয়ালদহ, ২১ জুলাইয়ের মিছিলে ব্যস্ত থাকবে শহরের কোন কোন রাস্তা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর