মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। তাঁদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। আজই দুপুর ২ টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

আরও পড়ুন: পুলিশকে কাঠগড়ায় তুললেন খোদ তৃণমূলের বিধায়ক, বিজেপি বলছে পুলিশ নয় পুলিশমন্ত্রী দায়ী!

কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দভূষণ মুখোপাধ্যায়ের এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে বাংলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাঁদের নানা মন্তব্য রাজ্যে ৩৫৫ জারি করার অবস্থা তৈরি করছে। মামলাকারীর দাবি মুখ্যমন্ত্রী নিজে এবং তাঁর দলের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে হিংসার কথা বলছেন, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হোক। গতকাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বুধবার (২০ জুলাই) কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুমন সিংহ। পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানো ও রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

পঞ্চায়েত ভোটে রণক্ষেত্র চেহারা নিয়েছিল বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। ভোট হিংসায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। পঞ্চায়েত সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট। একই অভিযোগে গতকাল শুভেন্দু এবং আজ মমতা-অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। রাজনৈতিক মহলের দাবি, এর নেপথ্যে রাজনীতির স্পর্শ রয়েছে। মামলার পাল্টা মামলা হয়েছে।

মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর