Suvendu Adhikari: ‘উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব’, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। একের পর এক অভিযোগ আনা হয়েছে শাসকদলের বিরুদ্ধে। ভোট হিংসার জেরে সংঘাত আরও বেড়েছে। বাংলায় বিভিন্ন জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা খুন হয়েছে। ভোট পর্ব মিটলেও পরিস্থিতি এখনও অধিকাংশ জায়গায় হাতের বাইরে। মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে ক্যানিংয়ে যাওয়ার কথা, শুভেন্দু অধিকারীর। তার আগেই বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন: ব্যারাকপুরে রেল অবরোধ, বন্ধ শিয়ালদা মেইন শাখার সব ট্রেন, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে উত্তপ্ত পরিস্থিতি ক্যানিংয়ে। মনোনয়ন পর্বে অশান্তির দেখা গিয়েছে। ভোটের দিন এবং গণনা পর্বে একই দৃশ্য চোখে পড়েছে। ভোট লুঠ, বোমাবাজি, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ দলের কর্মীরা আক্রান্ত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪১ টি গ্রাম পঞ্চায়েত, ৩৩ টি পঞ্চায়েত সমিতি, ৩ টি জেলা পরিষদে জয়লাভ করে তৃণমূল। এরপর বারুইপুরে এসে তৃণমূল নেতা ও বিধায়কদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ক্যানিংয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছিলেন। এরপরই একুশে জুলাই এর প্রস্তুতি সভা থেকে বিরোধী দলনেতার উদ্দেশে হুঙ্কার ছাড়লেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস।‌ তিনি বলেন, “শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে এসে উস্কানিমূলক কথাবার্তা বললেই তাঁকে বেঁধে রাখব।”

 'উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব', শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

 

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের পর সমালোচনা শুরু হয়েছে। নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, “গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্বৈরাচারিতা চলছে। তেমনই এখানেও একই অবস্থা। লুটেরা বাহিনীর তৃণমূল দল চালাচ্ছে। শুধু বিজেপি নয় সিপিএম, এমনকি সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। কিন্তু মানুষ সব দেখছে।”

 'উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব', শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটেছে। মনোনয়ন পর্বে ভাঙড়, ক্যানিং ‘অশান্ত’ হয়ে উঠেছিল। ভোটের দিনে এলাকাগুলিতে বোমাবাজি হয়। ভোট হিংসায় বহু মানুষের প্রাণ গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস যে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান। রাজ্যের সন্ত্রাস বন্ধ করার কড়া বার্তা দিয়েছেন তিনি।

‘উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব’, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

 'উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব', শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
‘উস্কানিমূলক কথা বললেই বেঁধে রাখব’, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর