ব্যারাকপুরে রেল অবরোধ, বন্ধ শিয়ালদা মেইন শাখার সব ট্রেন, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যারাকপুরে রেল অবরোধ। অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল। স্টেশনের ফুট ওভারব্রিজ সম্প্রসারণের দাবিতে চলছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। রেলের তরফে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ বেঙ্গালুরুর মাটিতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক, মুখোমুখি সনিয়া-মমতা

তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কী কারণে এই অবরোধ? অবরোধকারীদের বক্তব্য, ২০২০ সালে আমফান ঝড়ে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়।

5 9

তারপর রেলের তরফ থেকে গোটা ফুট ওভারব্রিজটি নতুন করে তৈরির কথা বলে ভেঙে দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির পর দীর্ঘ ৩ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। পূর্বঘোষিত কর্মসূচি মতো সকাল সাড়ে আটটা থেকে জয় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা রেল লাইনে বসে অবরোধ শুরু করে।

ব্যারাকপুরে রেল অবরোধ, বন্ধ শিয়ালদা মেইন শাখার সব ট্রেন, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

4 8

এর জেরে ব্যাহত শিয়ালদা মেইন লাইন শাখার ট্রেন চলাচল। থমকে গিয়েছে একের পর এক লোকাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেল কর্তৃপক্ষের তরফে রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের বুঝিয়ে রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ থেকে সরিয়ে আনার জন্য কথা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত