বেঙ্গালুরুর মাটিতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক, মুখোমুখি সনিয়া-মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাটনার পর বেঙ্গালুরুর মাটিতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। আজ অর্থাৎ সোমবার থেকেই কার্যত তার সূচনা হয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক ১৮ তারিখ, মঙ্গলবার। সোমবার দুপুরেই বিমানে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হচ্ছেন মুখ‌্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ‌্যায় । অপর দিকে এই বৈঠক নিয়ে বিরোধী জোটের আবহে তৃণমূল, কংগ্রেস, সিপিএম— সব পক্ষই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ী লড়াইয়ের প্রসঙ্গ দূরে রাখতে চাইছে।

আরও পড়ুনঃ প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত

পঞ্চায়েত নির্বাচনের হিংসায় যে কংগ্রেস কর্মীরাও প্রাণ হারিয়েছেন, কংগ্রেসের অধীর চৌধুরী যে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন, জাতীয় রাজনীতির মঞ্চে কোনও শিবিরই সেই প্রসঙ্গ তুলতে চাইছে না। উল্টে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব প্রবল ভাবে চাইছেন, মমতা সোমবার রাতে সনিয়া গান্ধীর নৈশভোজে যোগ দিন। কারণ লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের বিরুদ্ধে একজোটে লড়ার লক্ষ্যেই এই বৈঠক ডাকা হয়েছে।

1 12

সামনেই বাদল অধিবেশন থাকায়, অধিবেশনে বিজেপিকে কী কী ইস্যুতে বিরোধী দলগুলি একযোগে আক্রমণ করবে, তাও ঠিক করা হতে পারে আজকের বৈঠকে। জানা গিয়েছে, মোট ২৪টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্য। আপাতত সবকটি দলই বৈঠকে যোগ দেওয়ার প্রশ্নে সম্মতি জানিয়েছেন।

2 12
বেঙ্গালুরুর মাটিতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক, মুখোমুখি সনিয়া-মমতা

গত ২৩ জুন পটনায় বিরোধী শিবিরের শীর্ষ বৈঠকের পরে সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক হতে চলেছে। মঙ্গলবার সারা দিন মূল বৈঠক চলবে। কংগ্রেস সূত্রের বক্তব্য, অনেক রাজ্যেই আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের বিরোধ থাকবে। কিন্তু তা দূরে রেখে বিজেপিকে হারাতেই কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি জাতীয় স্তরে এককাট্টা হতে চাইছে। সোম ও মঙ্গলবার সেই ঐক্যকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে।

মমতার ফর্মুলা মেনে পাটনায় নীতীশ কুমার মহাজোটের উদ্যোগ নিয়েছিলেন। পাটনায় সিদ্ধান্ত হয়েছিল পরের বৈঠক হবে সিমলায়। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তা সরিয়ে আনা হয়েছে বেঙ্গালুরুতে । এ বারের বৈঠকের নেতৃত্বে কংগ্রেস। কিছুদিন আগেই কর্নাটকে বিপুল সংখ‌্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছে। বিজেপি প্রবল ধাক্কা খেয়েছে।

বেঙ্গালুরুর মাটিতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক, মুখোমুখি সনিয়া-মমতা

3 9

সেই কারণে কর্নাটকের মাটিতে বিরোধীদের এই বৈঠকের তাৎপর্য অন‌্যরকম। আর বাড়তি মাত্রা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতি। এক কোথায় পঞ্চায়েত ভোটের বিরোধিতা ভুলে বাম, কংগ্রেস ও তৃণমূল সর্ব ভারতীয় রাজনীতিতে এক টেবিলে বসার এই উদ্যোগকে কটাক্ষ করছে বিজেপি। আর এই বৈঠকেই ঠিক হবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্য কোন দিশা দেখাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর