Sukanta Majumder: প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোট গণনার দিন প্রতিটি গণনাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল। এবার, বালুরঘাট সদরের বিডিও স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন যে কলেজের গণনাকেন্দ্রে লাগানো সিসিটিভি ক্যামেরা ও তার মেমোরিকার্ড চুরি হয়ে গিয়েছে। আর এই বিষয়টি নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুললেন, প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ?

আরও পড়ুন: বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ, পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের দল পাঠাচ্ছে নবান্ন

সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, ‘পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস, কারচুপি করে জেতানো এসব তো ছিলই। বালুরঘাট ব্লকের বিডিও সাহেব নতুনত্ব যোগ করলেন। গণনাকেন্দ্র থেকে হারিয়ে গেল সিসিটিভি ক্যামেরা ও তাতে সংগৃহীত ফুটেজ। বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলো কাঁটার মতো বিঁধে গিয়েছে। না পয়ারছেন গিলতে না পরছেন ফেলতে। আইনের নজর থেকে নিজেকে সুওক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো?’

প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত
প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত

রবিবার সল্টলেকের অফিসে বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। এরপর সাঙ্গাদিকদের মুখোমুখি হয়েও তিনি ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলেন, ‘বিডিও নিজে বলছেন সিসিটিভি হার্ডডিস্কের মেমরি কার্ড চুরি হয়ে গেছে। কারণ ওই মেমরি কার্ডে যেগুলো আছে, সেগুলো সামনে এলে ধরা পড়ে যাবে, যে তৃণমূল ভোট লুঠ করেছে। আমি বাধ্য হয়েছিলাম গণনা কেন্দ্রের সামনে দু’শো মিটার দূরে রাতে কর্মীদের নিয়ে দাঁড়াতে। লুঠ চলছিল, কতক্ষণ সেটা দেখা সম্ভব? ভোটের ফল নিয়ে পর্যবেক্ষণ করে দেখুন অনেক অমিল পাবেন। এটা গোঁজা দেওয়া ভোট তো। সবটাই গোঁজ হয়ে গিয়েছে’।

প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত

প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত
প্রমাণ লোপাটের জন্যই কি উধাও ক্যামেরা ফুটেজ? সরব সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর