বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ, পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের দল পাঠাচ্ছে নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারী বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফুলে ফেঁপে উঠেছে নদী। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বিভাগকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের দল পাঠাচ্ছে রাজ্য সরকার। রবিবার টুইট করে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ফের ভাঙড়ে নওশাদকে ঢুকতে বাধা পুলিশের, আদালতে সব বুঝে নেব হুঙ্কার ISF বিধায়কের

টানা বৃষ্টিতে ভয়ংকর অবস্থা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। জলমগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির একাধিক এলাকা। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রী টুইটে আরও জানিয়েছেন, তিনি নিজে গোটা পরিস্থিতি মনিটরিং করছেন।

18 5

মুখ্যসচিবও উত্তরবঙ্গের পরিস্থিতিতর উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলার সব রকম চেষ্টা করছে প্রশাসন। নবান্ন সূত্র জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এ ছাড়া থাকবেন সেচ, কৃষি ও বিপর্যয় মোকাবিলা বিভাগের সচিবরা।

বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ,পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের দল পাঠাচ্ছে নবান্ন

17 7

লাগাতার বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুলির বেশ কিছু এলাকা। কোনও এলাকা বন্যাপ্লাবিতও হয়ে গিয়েছে। ওই সব এলাকাগুলি ঘুরে দেখবেন প্রতিনিধি দল। কোথায় কী ধরনের সাহায্যের প্রয়োজন আছে তা খতিয়ে দেখে তার ব্যবস্থা করবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন