টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা বিরোধী দলনেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। কয়েক ঘণ্টার মধ্যেই বাংলায় লাগামহীন সন্ত্রাস। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ এনেছে। এরইমধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন তিনি। এদিন নন্দীগ্রামে তাঁকে টোটোয় চড়ে বুথে যেতে দেখা যায়। এই ভোটকে সরাসরি অবৈধ আখ্যা দেন বিজেপি নেতা।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের শুরু থেকেই ‘অগ্নিগর্ভ’ বাংলা, লাগামহীন সন্ত্রাসে চড়ছে অশান্তির পারদ

এদিন সকালে নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ভোট দিতে যান শুভেন্দু অধিকারী। রাস্তা ছোট হওয়ায় কনভয় প্রবেশ করতে পারবে না, তাই টোটো করেই গন্তব্যে যাচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিনও ভোটের দিন এই নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়েছেন। এমনকি বলেছেন, যে ভোট গৃহীত হবে তা অবৈধ। নন্দীগ্রামে ভোট পর্বে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী টুইট করেন, “বাংলার পঞ্চায়েত ভোটে রাক্ষসতন্ত্রের উদযাপন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে খুনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পরিকিল্পনা কার্যকর করছেন। এটাই তাঁদের গণতন্ত্রের মডেল।”

টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে 'অবৈধ' আখ্যা বিরোধী দলনেতার

ভোটের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তারক্তি কাণ্ড। কোচবিহারে ভোট শুরুর আগেই বিজেপির এক এজেন্টকে গুলিতে খুন করার অভিযোগ উঠেছে। ব্যালট ভাঙচুর, ছাপ্পা ভোট, রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মারধর, একের পর এক অভিযোগে রণক্ষেত্র বাংলা। মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়। ভোটের দিন সকালেও সেখানে চলে বোমাবাজি। এক আইএসএফ‌ প্রার্থীর বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের চকমারিয়ায় ২ আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে 'অবৈধ' আখ্যা বিরোধী দলনেতার

পঞ্চায়েত ভোট নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত মাসে ভোট ঘোষণা হতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জিতে আদালতে মামলা দায়ের করেন তিনি। আর্জিতে সায় দেয় আদালত। ভোটের ২৪ ঘণ্টা আগেই হাইকোর্টে মামলা করেছিলেন। অভিযোগ, কমিশনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাজ্য। যদিও এই মামলা বিচারপতি অমৃতা সিনহা খারিজ করে দেন। এরফলে কমিশনের নোটিস মত ভোটের দিন নিজের বুথ এলাকার বাইরে অন্য কোনও জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না শুভেন্দু অধিকারী।

টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা বিরোধী দলনেতার

 

টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে 'অবৈধ' আখ্যা বিরোধী দলনেতার
টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা বিরোধী দলনেতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত