Nandigram: যত কাণ্ড নন্দীগ্রামে! শুভেন্দুগড়ে সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। তকমা জুটেছে বিরোধী দলনেতারও। এদিকে আসন্ন পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি। যদিও জেলার নিরিখে পূর্ব মেদিনীপুরে সব চেয়ে বেশী প্রার্থী দিয়েছে গেরিয়া শিবিরই।

আরও পড়ুন: সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের আগেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা

শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর্ব। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নন্দীগ্রামের ১ নং ব্লকের মোট ১৮৫টি আসনের মধ্যে ১১৯টিতে প্রার্থী দিয়েছে বিজেপি, ফাঁকা থেকে গিয়েছে ৬৬টি। সেখানে কোনো প্রার্থীই দিতে পারেনি গেরুয়া শিবির। একই সঙ্গে পঞ্চায়েত সমিতির ৩০টি আওসনের মধ্যে ৭টিতে এবং নন্দীগ্রামের ১ নং ব্লকের কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের ২২টির একটিতেও মনোনয়ন জমা পড়েনি বিজেপির।

যত কাণ্ড নন্দীগ্রামে, শুভেন্দুগড়ে সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি
আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট

প্রসঙ্গত, পঞ্চায়েতের জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে ১,০৭৯টি, বিজেপি দিয়েছে ১,০৫৮টি এবং সিপিএম কংগ্রেস যথাক্রমে ৮২৪ জন ও ৭৪ জন প্রার্থী দিয়েছে। নির্দল হিসেবে দাঁড়িয়েছেন ৪০৭টি, ফরওয়ার্ড ব্লকে ৬২ জন, বিএসপি-র হয়ে ১২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

যত কাণ্ড নন্দীগ্রামে, শুভেন্দুগড়ে সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি
যত কাণ্ড নন্দীগ্রামে, শুভেন্দুগড়ে সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি

অন্যদিকে, পঞ্চায়েত সমিতির মোট ৯,৭৩০টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে ১১,৫২৭টি, বিজেপি দিয়েছে ৮,৮৮২টি এবং সিপিএম কংগ্রেস যথাক্রমে ৭,৪৮৩ জন ও ২,৮০৪ জন প্রার্থী দিয়েছে। এছাড়া, গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে ৭৩,২১১টি, বিজেপি দিয়েছে ৪৬,৩৮১টি এবং সিপিএম কংগ্রেস যথাক্রমে ৪০,৪২৯ জন ও ১৪,০২৫ জন প্রার্থী দিয়েছে।

যত কাণ্ড নন্দীগ্রামে, শুভেন্দুগড়ে সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি

যত কাণ্ড নন্দীগ্রামে, শুভেন্দুগড়ে সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না বিজেপি
জেলার নিরিখে পূর্ব মেদিনীপুরে সব চেয়ে বেশী প্রার্থী দিয়েছে গেরিয়া শিবির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত