Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের আগেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই বর্ষা আসবে। এদিকে রবিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। বিকেলের আগেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেনে নিন।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি নেই। কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে।

সকাল থেকে মেঘলা আকাশ, নতুন সপ্তাহেই বর্ষার প্রবেশ বাংলায়!

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকালে এবং দুপুরের দিকে বৃষ্টি হলেও দিনভর অস্বস্তি বজায় থাকবে। শনিবার (১৭ জুন) কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। ১৯-২২ জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

সকাল থেকে মেঘলা আকাশ, নতুন সপ্তাহেই বর্ষার প্রবেশ বাংলায়!
সকাল থেকে মেঘলা আকাশ, নতুন সপ্তাহেই বর্ষার প্রবেশ বাংলায়!

আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে এবং মালদহ ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

সকাল থেকে মেঘলা আকাশ, নতুন সপ্তাহেই বর্ষার প্রবেশ বাংলায়!

 

 

সকাল থেকে মেঘলা আকাশ, নতুন সপ্তাহেই বর্ষার প্রবেশ বাংলায়!
সকাল থেকে মেঘলা আকাশ, নতুন সপ্তাহেই বর্ষার প্রবেশ বাংলায়!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত