Weather Update: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হলেও দহনজ্বালায় ভুগছে দক্ষিণবঙ্গের মানুষ। একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান। এমন অবস্থায় সুখবর জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে? জানাল হল দিনক্ষণ। আগামী সপ্তাহ থেকেই হতে পারে আবহাওয়ার পরিবর্তন।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ জুন, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গে নাজেহাল অবস্থা। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের মালদহে মৌসুমী অক্ষরেখা আটকে রয়েছে। বুধবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢুকবে। রবিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮-২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। পশ্চিমের জেলাগুলি তে চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান- এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে‌ তাপপ্রবাহের সমান কষ্ট অনুভূত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় দিনের প্রায় সবসময়ই ঘাম ঝড়বে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরের দিকে আবহাওয়া বদলাবে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর

আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে এবং মালদহ ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত