কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। অন্যদিকে পুরো কর্মসূচি অরাজনৈতিক এমনটাই দাবি ছাত্রসমাজের আহ্বায়কদের।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাজপুরের সমুদ্র সৈকতে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করতে গিয়েছিলেন মনীষা সাউ নামে এক স্থানীয় রেঞ্জ অফিসার। কিন্তু সেই উচ্ছেদ অভিযানে গিয়ে গত ৩ অগস্ট কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে পড়েন তিনি। অখিল ওই মহিলা অফিসারকে রীতিমতো হুমকি দেন। 'বেয়াদব' 'জানোয়ার' বলে কটাক্ষ করেন।
চিকিৎসা একটি মহান পেশা। আর চিকিৎসকদের কাজের কোনও নির্দিষ্ট সময় হয় না। দিনরাত মিলিয়েই তাঁরা কাজ করে থাকেন। আরজি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় অনেক প্রশ্ন উঠছে। নিরাপত্তার অভাব বোধ করছেন চিকিৎসকেরা। চলছে আন্দোলন, বিক্ষোভ।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে দাবি করা হয়, মাত্র ১ টাকার বিনিময় সৌরভকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি জমি দিয়েছে রাজ্য সরকার! আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়া নিয়ে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং বিভ্রান্তিকর।
রাজ্য জুরেই চলছে অবিরাম বৃষ্টি। যার জেরে জলমগ্ন দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। আর এই দুর্যোগের জেরেই এবার বাড়তি সতর্কতা নিল নবান্ন। জেলাস্তরে্র সরকারি কর্মীদের ছুটি বাতিল। জেলাশাসকদের এই প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ নবান্নের।
কিছুদিন আগেই নবান্নে প্রশাসনিক বৈঠকে বিএলআরও-দের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয় তৎপরতা এবং মুখ্যমন্ত্রীর ক্ষোভের বাস্তবিক রূপ হিসেবে এই বিএলআরও দের বদলির নির্দেশ দিল নবান্ন। সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় তথ্য এবং তার ওপর ভিত্তি করেই এই বদলির সিদ্ধান্ত দেয় নবান্ন।