রাজ্য জুরেই চলছে অবিরাম বৃষ্টি। যার জেরে জলমগ্ন দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। আর এই দুর্যোগের জেরেই এবার বাড়তি সতর্কতা নিল নবান্ন। জেলাস্তরে্র সরকারি কর্মীদের ছুটি বাতিল (Holiday cancelled)। জেলাশাসকদের এই প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ নবান্নের। নবান্নের মুখ্যসচিবের পক্ষ থেকে সমস্ত জেলার জেলা শাসকদের সেই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে আজ থেকেই সেই ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর করতে যতদিন না পরস্থিতি স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত এই ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর করার।
টানা ২ দিনের বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ রাজের বিভিন্ন জেলা বিপর্যস্ত। বেশ কিছু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। নদীর জল উপচে প্লাবিত হয়েছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার অংশ। এর মধ্যেই ডিভিসির পক্ষ থেকে জল ছাড়ায় বাড়তি উদ্বেগে রয়েছে প্রশাসন। তাই দুর্যোগের কথা মাথায় রেখেই নবান্নের তরফে সমস্ত জেলার জেলা শাসক কে ছুটি বাতিলের (Holiday cancelled) এই চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও সমস্ত জেলায় জেলায় একটি করে কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে মহকুমা স্তরেও এই কন্ট্রোল রুম চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।


এছাড়াও কোন এলাকায় কোন নদীর জলস্তর কি পরিমাণ ও কোন এলাকায় বৃষ্টির জেরে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেই সমস্ত রিপোর্ট নবান্নে পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে জেলাস্তরে সতর্কতা জারি করেছে নবান্ন।
প্রসঙ্গত, বৃষ্টির জেরে ইতিমধ্যেই কার্যত বিপর্যস্ত কেরল থেকে কেদারনাথ। তাঁর মধ্যেই বঙ্গেও ঘনিয়েছে দুর্যোগের মেঘ। আর তাই কেরলের ওয়েনাড় বা হিমাচল ও কেদারনাথের মত বিপর্যয় বাংলায় না ঘটে তাঁর জন্যই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে নবান্নের তরফে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



