সরকারি জমি দখল নিয়ে ক্ষুব্ধ মমতা, তড়িঘড়ি ১৮০ জনেরও বেশি BLRO-কে বদলি করল নবান্ন

কিছুদিন আগেই নবান্নে প্রশাসনিক বৈঠকে বিএলআরও-দের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয় তৎপরতা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন আগেই সরকারি জমি জবরদখল ও ফুটপাথ দখল নিয়ে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও একবার বিএলআরও দের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিল রাজ্য। প্রায় ১৮০ জনেরও বেশি বিএলআরও-কে বদলির নির্দেশ দিল নবান্ন। এরমধ্যে কয়েকজনকে আবার কম গুরুত্বপূর্ণ কাজেও বদলি নির্দেশ দেওয়া হয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে প্রায় সবকটি জেলার বিএলআরও-রা এই বদলির তালিকায় এসেছেন। তালিকা থেকে বাদ যায়নি কলকাতার বিএলআরও-রাও। একই সঙ্গে বদলি করা হয়েছে রেভিনিউ অফিসারদেরও। যা এতদিন পর্যন্ত ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীনে সবথেকে বড় বদলি।

সরকারি জমি দখল নিয়ে ক্ষুব্ধ মমতা, তড়িঘড়ি ১৮০ জনেরও বেশি BLRO-কে বদলি করল নবান্ন

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই নবান্নে রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন। এবং সেখানে সরকারি জমি জবরদখল নিয়ে প্রশাসনিক কর্তাদের ওপর ক্ষোভ উগড়ে দেন। প্রশ্ন তোলেন স্থানীয় নেতা সহ প্রশাসনিক কর্তাদের ভূমিকা নিয়ে। কাঠগোড়ায় তোলা হয় পুলিশের ভূমিকাও। সেই সঙ্গে, আগামী দিনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এরপরই নবান্নের তরফে এই নির্দেশিকা জারির পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে।

সরকারি জমি দখল নিয়ে ক্ষুব্ধ মমতা, তড়িঘড়ি ১৮০ জনেরও বেশি BLRO-কে বদলি করল নবান্ন

সরকারি জমি দখল নিয়ে ক্ষুব্ধ মমতা, তড়িঘড়ি ১৮০ জনেরও বেশি BLRO-কে বদলি করল নবান্ন

শুধু তাই নয় নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১২ জুলাই এর মধ্যে বদলি হওয়া বিএলআরও-দের রিলিজ করতে হবে। জেলায় জেলায় সেই নির্দেশিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে নবান্নের তরফে। কিছুদিন আগেই নবান্নে প্রশাসনিক বৈঠকে বিএলআরও-দের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয় তৎপরতা এবং মুখ্যমন্ত্রীর ক্ষোভের বাস্তবিক রূপ হিসেবে এই বিএলআরও দের বদলির নির্দেশ দিল নবান্ন। সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় তথ্য এবং তার ওপর ভিত্তি করেই এই বদলির সিদ্ধান্ত দেয় নবান্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর