রাজ্যের নতুন কারামন্ত্রী হলেন কে? জানিয়ে দিল নবান্ন

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাজপুরের সমুদ্র সৈকতে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে গত ৩ অগস্ট কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে পড়েন তিনি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বনদফতরের এক মহিলা রেঞ্জারের সঙ্গে দুর্ব্যবহার করার জেরে কারামন্ত্রীর পথ থেকে অখিল গিরিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার রাজ্যের নতুন কারামন্ত্রী কে হলেন তা জানিয়ে দিল নবান্ন। অখিল গিরির জায়গায় কারামন্ত্রীর দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এর আগে তিনি সামলাতে ক্ষুদ্র কুটির এবং বস্ত্র শিল্প দফতর। এবার তার সঙ্গে যোগ হলো কারা দফতর। উল্লেখ্য, মাঝে কয়েকদিন কারা দফতর নিজের হাতে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তাজপুরের সমুদ্র সৈকতে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করতে গিয়েছিলেন মনীষা সাউ নামে এক স্থানীয় রেঞ্জ অফিসার। কিন্তু সেই উচ্ছেদ অভিযানে গিয়ে গত ৩ অগস্ট কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে পড়েন তিনি। অখিল ওই মহিলা অফিসারকে রীতিমতো হুমকি দেন। ‘বেয়াদব’ ‘জানোয়ার’ বলে কটাক্ষ করেন। এই ঘটনার পরে নিন্দার ঝড় বয়ে যায় সমস্ত মহলে। এক দিনের মধ্যে অখিল গিরিতে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

অখিল গিরির সেই কারা দফতর এবার দেওয়া হল চন্দ্রনাথ সিনহার হাতে। আর এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কারণ জল্পনা ছিল কারা দফতরের দায়িত্ব পেতে পারেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। কিন্তু তার বদলে করা হল বীরভূমের চন্দ্রনাথ সিনহাকে। মনে করা হচ্ছে, অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের দারুণ সাফল্যের পুরস্কার হিসেবেই চন্দ্রনাথকে কারামন্ত্রী পদে আনল নবান্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর