এমনিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের স্ক্যানারে ৪৩ হাজার কর্মরত শিক্ষক। অভিযোগ এইসব শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ চাকরি পেয়েছেন বেলাইনে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ২৬৯ শিক্ষকের চাকরি৷ টাকার বিনিময়ে এবং রাজনৈতিক নেতাদের সুপারিশে প্রাথমিক নিয়োগের অভিযোগ উঠেছে। সেই সুপারিশের কিছু কাগজপত্র মিলেছে পার্থ বাবুর বাড়ির অফিস থেকেও।
রিপোর্টে বলা হয়েছে চাকরী পাওয়া ৬০৯ জন পাশই করেনি। তাঁদের র্যাঙ্ক বদল করা হয়েছে। একইসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি। এর সঙ্গে সরাসরি রাজ্য সরকারের সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট নয়।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যদের তলব করে সিবিআই। শনিবার সকালে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য। কারণ হিসাবে জানালেন, সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি থাকায় আজ হাজিরা সম্ভব নয়।
নজরবন্দি ব্যুরোঃ গতকালই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে বাড়তি ক্ষমতা দেয় আদালত৷ সেইসঙ্গে এসএসসির নজরদারি কমিটির চার সদস্যদের সিবিআই...
গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের। আপাতত সিবিআই জিজ্ঞাসাবাদও করতে পারবে না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাকে। তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না। ফের স্থগিতাদেশ দেওয়া হল ডিভিশন বেঞ্চের তরফে।
আদালতের নির্দেশের পরেও কেন এরিতে গেলেন প্রাক্তন SSC-এর প্রাক্তন উপদেষ্টা? শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া প্রশ্নের মুখে প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। একইসঙ্গে এদিন সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য আরও স্বাধীনতা দিলেন তিনি। যে কোনও প্রশ্ন সিবিআই করতে পারেন বলে জানিয়েছেন তিনি।
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের অভিযোগ। বৃহস্পতিবার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। SSC-এর প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ৯৮ জন নিয়োগের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছিল? তা তদন্ত প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।