নজরবন্দি ব্যুরোঃ গতকালই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে বাড়তি ক্ষমতা দেয় আদালত৷ সেইসঙ্গে এসএসসির নজরদারি কমিটির চার সদস্যদের সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। পরে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ থেকে স্বস্তি পান তিনি। কিন্তু রেহাই মেলেনি বাকি চার জনের।
আরও পড়ুনঃ ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোপণ্যের দাম, এবার সেঞ্চুরি করল ডিজেল


সিবিআই সূত্রে খবর, রাত ১২ টা নাগাদ মেইল করেই তলব করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যদের। তার মধ্যে রয়েছেন, সমরজিৎ আচার্য, পিকে বন্দ্যোপাধ্যায়, আলোক কুমার সরকার এবং টি পাঁজা। আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁদের নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হয়েছে।

২০১৬ সালে ৯৮ জনের মধ্যে প্রায় ৯০ জনের তালিকার মধ্যে নাম নেই। এই কাজ এসপি সিনহার নির্দেশে হয়েছে বলেই তথ্য রয়েছে আদালতের কাছে। তবে জিজ্ঞাসাবাদ করলেও শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা যাবে না। সেই ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নজরদারি কমিটির চার সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যদের তলব, আজই দিতে হবে হাজিরা
পরবর্তীতে ডিভিশন বেঞ্চে মামলা গড়ালে রক্ষাকবচ পান স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। কিন্তু বাকি চারজনকে রক্ষাকবচ দেওয়া হয়নি। এরপরেই কিছুটা সক্রিয় ভূমিকা পালন করে সিবিআই। মেইল মারফত শনিবার তলব করা হয়েছে চার সদস্যদের।









