১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোপণ্যের দাম, এবার সেঞ্চুরি করল ডিজেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাধারণের নাভিশ্বাস উঠিয়ে আবারও বা়ড়ল পেট্রোপণ্যের দাম। দেশে এই নিয়ে গত ১২ দিনে ১০ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। শনিবার লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৮৪ পয়সা। ডিজেল বেড়েছে ৮০ পয়সা।

আরও পড়ুনঃ ডোনা বা নাগমা নয়, দাদার প্রথম ক্রাশ কে? নিজের মুখে জানালেন সৌরভ

এর ফলে ১২ দিনে পেট্রোপণ্যের দাম মোট ৭ টাকা ২০ পয়সা বাড়ল। এই মূল্যবৃদ্ধির ফলে শনিবার কলকাতায় পেট্রলের লিটার পিছু দাম দাঁড়াল ১১২ টাকা ১৯ পয়সা ও ডিজেল হল লিটার প্রতি ৯৭ টাকা ০২ পয়সা। দিল্লিতে পেট্রলের দাম দাঁড়াল ১০২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৩.৮৭ টাকা।

১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোপণ্যের দাম, এবার সেঞ্চুরি করল ডিজেল
১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোপণ্যের দাম, এবার সেঞ্চুরি করল ডিজেল

মুম্বইয়ে পেট্রলের দাম সবচেয়ে বেশি। সেখানে এই জ্বালানি তেলের দাম বেড়ে হল লিটার প্রতি ১১৭.৫৭ টাকা। ডিজেলও সেঞ্চুরি পার করে ফেলেছে সেখানে। দাম দাঁড়িয়েছে ১০১.৭৯ টাকা। আরেক মেট্রো শহর চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম রয়েছে একই সারিতে-১০৮.২১ টাকা।

১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোপণ্যের দাম, এবার সেঞ্চুরি করল ডিজেল

শুক্রবার পেট্রোলিয়াম মন্ত্রকের ‘পেট্রোলিয়াম প্ল্যাইনিং অ্যা ন্ড অ্যাানালিসিস সেল’ একটি বিবৃতিতে জানিয়েছে, ওএনজিসির বেসিন-এর মতো দেশের পুরনো ও নিয়ন্ত্রিত প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রতিষ্ঠানগুলি থেকে উত্তোলিত গ্যাকসের দাম বর্তমান ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) প্রতি ২.৯০ ডলার থেকে বেড়ে ৬.১০ ডলার হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই মূল্য্ আগামী ছ’মাসের জন্যা ধার্য হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন