নজরবন্দি ব্যুরোঃ আদালতের নির্দেশের পরেও কেন এরিতে গেলেন প্রাক্তন SSC-এর প্রাক্তন উপদেষ্টা? শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া প্রশ্নের মুখে প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। একইসঙ্গে এদিন সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য আরও স্বাধীনতা দিলেন তিনি। যে কোনও প্রশ্ন সিবিআই করতে পারেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, আজই মামলার শুনানি!


পাশাপাশি এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যাঁদের নামে অভিযোগ রয়েছে সেইসমস্ত গ্রুপ ডি কর্মীদের বেতন বন্ধ করতে হবে। এমনকি কর্মরত গ্রুপ ডি কর্মীরা সংশ্লিষ্ট স্কুলে প্রবেশ করতে পারবেন না। নির্দেশ মানা হচ্ছে কি না তা দেখবেন জেলা স্কুল পরিদর্শক।

আদালতের তরফে বলা হয়েছে, ২০১৬ সালে ৯৮ জনের মধ্যে প্রায় ৯০ জনের তালিকার মধ্যে নাম নেই। এই কাজ এসপি সিনহার নির্দেশে হয়েছে বলেই তথ্য রয়েছে আদালতের কাছে। তবে জিজ্ঞাসাবাদ করলেও শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা যাবে না। সেই ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত।


গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ১২ টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই সেদিনেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়িতে উপস্থিত হন সিবিআই কর্তারা। কিন্তু সেখানে না পেয়ে ফিরে আসেন তাঁরা। পরে রাত ১১ টার সময় সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে উপস্থিত হন তিনি। রাত আড়াইটে অবধি তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
নির্দেশের পরেও কেন এরিতে গেলেন প্রাক্তন SSC-এর প্রাক্তন উপদেষ্টা, প্রশ্ন আদালতের

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর মধ্যরাত অবধি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে মধ্যরাত অবধি চল জিজ্ঞসাবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মুখ খুলতে নারাজ তিনি। এরপরেই শুক্রবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। ১২টা নাগাদ মামলার শুনানি হতে পারে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।







