সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, আজই মামলার শুনানি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর মধ্যরাত অবধি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে মধ্যরাত অবধি চল জিজ্ঞসাবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মুখ খুলতে নারাজ তিনি। এরপরেই শুক্রবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। ১২টা নাগাদ মামলার শুনানি হতে পারে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুনঃ SSC-এর প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, কেন্দ্রীয় সংস্থার ওপর আস্থা হাইকোর্টের

গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ১২ টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই সেদিনেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়িতে উপস্থিত হন সিবিআই কর্তারা। কিন্তু সেখানে না পেয়ে ফিরে আসেন তাঁরা। পরে রাত ১১ টার সময় সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে উপস্থিত হন তিনি। রাত আড়াইটে অবধি তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, আজই মামলার শুনানি!
সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, আজই মামলার শুনানি!

 

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের অভিযোগে বৃহস্পতিবার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। SSC-এর প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ৯৮ জন নিয়োগের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছিল? তা তদন্ত প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

আদালতের তরফে বলা হয়েছে, ৯৮ জনের মধ্যে প্রায় ৯০ জনের তালিকার মধ্যে নাম নেই। এই কাজ এসপি সিনহার নির্দেশে হয়েছে বলেই তথ্য রয়েছে আদালতের কাছে। তবে জিজ্ঞাসাবাদ করলেও শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা যাবে না।

সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, সিবিআইয়ে অনাস্থা! 

সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, সিবিআইয়ে অনাস্থা! 
সিবিআই জেরার পর ডিভিশন বেঞ্চে SSC-এর প্রাক্তন উপদেষ্টা, সিবিআইয়ে অনাস্থা! 

৯৮ জন কর্মী নিয়োগ মামলায় শান্তি প্রসাদ সিনহাকে আজই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তাঁকে ব্ৃহস্পতিবারই তলব করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন রাত ১২ টার মধ্যেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ করতে হবে। শুক্রবার পরবর্তী পর্যায়ের শুনানির কথা রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তার আগেই ডিভিশন বেঞ্চে গড়াল মামলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত