নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের অভিযোগ। বৃহস্পতিবার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। SSC-এর প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ৯৮ জন নিয়োগের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছিল? তা তদন্ত প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
আরও পড়ুনঃ Rampurhat Incident: ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, জানাচ্ছে প্রত্যক্ষদর্শী


৯৮ জন কর্মী নিয়োগ মামলায় শান্তি প্রসাদ সিনহাকে আজই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তাঁকে আজই তলব করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ রাত ১২ টার মধ্যেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ করতে হবে। আগামী কাল পরবর্তী পর্যায়ের শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলবে।
আদালতের তরফে বলা হয়েছে, ৯৮ জনের মধ্যে প্রায় ৯০ জনের তালিকার মধ্যে নাম নেই। এই কাজ এসপি সিনহার নির্দেশে হয়েছে বলেই তথ্য রয়েছে আদালতের কাছে। তবে জিজ্ঞাসাবাদ করলেও শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা যাবে না।

এর আগে সম্পত্তির হিসেব দিতে হবে এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে, এমনটা মঙ্গলবার সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আগামী পাঁচ দিনের মধ্যে এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেখানে বলা হয়েছিল মুখবন্ধ খামে নিজের সম্পত্তির বিষয়টি আদালতের কাছে তুলে ধরবেন তিনি। একেবারে অন্তিম পর্যায়ে খোলা হবে সেই খাম।


উল্লেখ্য, উল্লকেহ্য, আগামী ৩১ তারিখের মধ্যে হলফনামার আকারে প্রাক্তন উপদেষ্টাকে সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হন প্রাক্তন উপদেষ্টা। সেখানেও রেহাই মিলল না। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চাইল কলকাতা হাইকোর্ট।
এর আগে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়ছিল আদালতের তরফে। সেবার আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। নিয়োগ নিয়ে তাঁর সুপারিশের ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে। এবার তাঁর সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কতটা আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই এই পদক্ষেপ নিয়েছে আদালত। যা এখনও অবধি আদালতের তরফে নেওয়া নজিরবিহীন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
SSC-এর প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, রাত ১২ টার মধ্যে করতে হবে প্রক্রিয়া

নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় মামলাকারীদের তরফে আদালতের কাছে জানানো হয়েছিল পুরানো প্যানেলে দুর্নীতি হয়েছে। তাই নতুন প্যানেল বের করে নিয়োগ করতে হবে। এমনকি যোগ্যদের চাকরী দেওয়া হয়নি বলেই অভিযোগ তুলেছেন তাঁরা। এর আগে এই মামলার শুনানি পর্বের কলকাতা হাইকোর্টের মন্তব্য ছিল, এটা হিমশৈলের চূড়া মাত্র।







