Rampurhat Incident: ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, জানাচ্ছে প্রত্যক্ষদর্শী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়শালের তৃণমূল উপপ্রধান মৃত্যুর পর ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল বগটুই গ্রামে। এমনটাই জানাচ্ছে প্রত্যক্ষদর্শী এবং ভাদু শেখের হত্যার ঘটনায় ধৃত সঞ্জু শেখের পিসি। ভাইপোর সঙ্গে আদালতে দেখা করতে এসে বিস্ফোরক দাবী করলেন তিনি।

আরও পড়ুনঃ Rampurhat Incident: ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই, ধৃত মোট ছয়

তৃণমূল উপপ্রধান ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল বিস্ফোরক দাবী সঞ্জু শেখের পিসির। সঞ্জু শেখের পিসির কথায়, ঘটনার দিন বোমা বিস্ফোরণের শব্দ তাঁরা পেয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল ওই দিন তাঁদের বাড়িতেও হামলা হতে পারে। সেই সময় দরজা খুনে ভাদু শখের মৃত্যুর খবর পান তিনি। ঘটনার সঙ্গে ভাদু শেখের অনুগামী বড় লালন, মফিজুল, মরতেজ সহ আরও অনেকে যুক্ত রয়েছে বলে দাবী করেছেন তিনি।

Rampurhat Incident: ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, জানাচ্ছে প্রত্যক্ষদর্শী
Rampurhat Incident: ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, জানাচ্ছে প্রত্যক্ষদর্শী

ঘটনার সময় আতঙ্কে পরিবারের সকল সদস্যদের নিয়ে নিজের মায়ের গ্রামে চলে যান তিনি। পরে পুলিশের জেরার মুখে পড়তে হয়েছিল তাঁদেরকে। সেই সময় পুলিশ ওই গ্রামে ঢোকেনি বলেও দাবি করেন সঞ্জু শেখের পিসি। পুলিশ যদি সেদিন গ্রামের ভিতর যেত তাহলে পরিবার বাঁচত।

উল্লেখ্য, এখনও অবধি ভাদু শেখের খুনের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা শেখদের গ্রফতার করা হয়েছিল। বুধবার গ্রেফতার করা হয় ভাসান শেখ, শেখ সফিকদের। ভাদু শেখের খুনের পর থেকেই তাঁরা গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ।

ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, বিস্ফোরক ধৃতের পিসি 

ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, বিস্ফোরক ধৃতের পিসি 

 

ঘটনার পর ভাদু শেখের দেহ কারা হাসপাতালে নিয়ে গিয়েছিল? তাঁদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআইয়ের আধিকারিকরা। এর পাশাপাশি বগটুই গ্রামে প্রথম গিয়ে কী দেখেছিলেন পুলিশ কর্তারা? সেটাও জানার চেষ্টা করছে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত