নজরবন্দি ব্যুরোঃ রামপুহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় বুধবার গ্রেফতার আরও দুই জন। ধৃতদের নাম ভাসান শেখ, শেখ সফিক। পুলিশ সূত্রে খবর তাঁদেরকে মড়গ্রাম এবং নলহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দু’জনকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুনঃ যুদ্ধবিরতি ঘোষণা মস্কোর, মারিওপোল থেকে জাপরজাই পর্যন্ত মানবিক করিডর


এর আগে মঙ্গলবার ভাদু শেখের খুনে মালদহ, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে তিন জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা শেখ। পুলিশ সূত্রে খবর, ওই দিন ভাদু শেখকে লক্ষ্য বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা৷ এই নিয়ে ভাদু শেখের খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বগটুই মোড়ে একটি চায়ের দোকানে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। দুষ্কৃতিদের বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এরপরেই বগটুই গ্রামে নৃশংস গণহত্যা চলে। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের।
ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই, আটক মোট ছয়

বগটুই গণহত্যার তদন্ত সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। ভাদু শেখের মৃত্যুর তদন্ত করছে রাজ্য পুলিশ। বগটুই মোড়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনায় ভাদুর আশেপাশে কেউ ছিল না। অথচ পুলিশ সূত্রে খবর, ভাদু আশেপাশে সর্বদা আধডজন লোক থাকত। ঘটনার সময় তারা কোথায় ছিল? উঠছে প্রশ্ন।










