নজরবন্দি ব্যুরোঃ গতমাসেই ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। সেইসঙ্গে চেরনোবিল ও জাপোরিঝঝিয়া পরমানু কেন্দ্র দখল করে রুশ সেনা। যা উস্কে দিয়েছিল পারমানবিক যুদ্ধের আশঙ্কা। তবে এবার মারিওপোল শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা মস্কোর।
আরও পড়ুনঃ ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, আইপিএলে বাড়ানো হচ্ছে দর্শক সংখ্যা


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, আজ সেখানকার স্থানীয় সময় সকাল ১০টা থেকে চালু হবে যুদ্ধবিরতি। সেকারণে নাগরিকদের উদ্ধার করে নিরাপদে পাঠানোর জন্য আগেভাগেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মারিওপোল থেকে বিশেষ করিডরের নির্মাণ করা হয়েছে জাপরজাই পর্যন্ত। পাশাপাশি সেখানকার নাগরিকদের নিয়ে যাওয়ার বাসগুলির জন্য সুরক্ষার দাবি জানিয়েছে রুশ সেনারা।
তবে এখনওই যুদ্ধ থামার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকদের একাংশ। অনেকের মতে, বর্তমানে যুদ্ধবিরতির কথা বলা হলেও লড়াই কবে থামবে সেবিষয়ে স্পষ্ট নয়। আগেও বহুবার যুদ্ধবিরতির কথা জানিয়ে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে পুতিন সরকারের বিরুদ্ধে। তাই এবার ও সেই সম্ভাবনার আভাস পাচ্ছেন অনেকে। অপরদিকে রুশদের নিয়ে নয়া তথ্য উঠে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।
যুদ্ধবিরতি ঘোষণা মস্কোর, নাগরিকদের উদ্ধারে বিশেষ পরিকল্পনা

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি চেরনোবিল পরমানু কেন্দ্রের দখল নেয় পুতিন সরকার। যা চমকে দিয়েছিল সকলকে। শোনা যাচ্ছে, এবার সেখান থেকে নাকি সেনা সরাচ্ছে রাশিয়া। অপরদিকে, গত মঙ্গলবার ইস্তাম্বুলে বিশেষ বৈঠক করেন রাশিয়া -ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানেই নাকি কিয়েভের সেনা তৎপরতা কমানোর সিদ্ধান্ত নেয় মস্কো। তবে সেই প্রতিশ্রুতি কে মিথ্যে বলে দাবি করে আমেরিকা। যা নিয়ে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক।









