প্রথম পর্যায়ে সাড়ে ৫ হাজার নিয়োগ হলেও বাকি পদ এখনও খালি। যোগ্যতা রয়েছে, শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ। এমনকি আরটিআই করেও কোনও লাভ হয়নি। এখন শূণ্যপদে নিয়োগের দাবীতে সরব হয়েছে চাকরী প্রত্যাশীরা।
গত কয়েকদিন ধরেই গ্রুপ ডি নিয়োগে কলকাতা হাইকোর্টের একের পর এক সিদ্ধান্ত ঘিরে ব্যাপক আলোচনা হয়েছে। মঙ্গলবার আবারও গ্রুপ ডি নিয়োগে কড়া পদক্ষেপ হাইকোর্টের। ফের সিবিআইকেই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ভেঙে দেওয়া হল প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বে তৈরি কমিটি।
গ্রুপ ডি নিয়োগের বেনজির দুর্নীতি অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্ত করেছিল। বুধবার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এসএসসিকেও আপিল করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
এসএসসির চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে বেনজির দুর্নীতি । ৫৭৩ জনকে বরাখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়ম না মেনে নিয়োগ করার কারণে এই দুর্নীতি হয়ে বলে অভিযোগ আদালতের। পাশাপাশি ৫৭৩ জন জনকে নির্দেশ দেওয়া হয়েছে, এতদিন যে বেতন তাঁরা পেয়েছেন তা ফেরত দিতে হবে।
এসএসসির গ্রুপ ডির ভুয়ো নিয়োগে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি ওই নিয়োগে সরকারের খরচ হওয়া টাকা পুনুরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।