SSC Group D: প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল, সুপারিশের উৎস নিয়ে প্রশ্ন তুলল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসির গ্রুপ ডির ভুয়ো নিয়োগে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি ওই নিয়োগে সরকারের খরচ হওয়া টাকা পুনুরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ কেমন আছেন সুরজিৎ? জানালেন ডাক্তাররা

উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ পেয়েছিল আদালত। আদালতকে দেওয়া রিপোর্টে এসএসসির তরফে জানানো হয়েছিল চাকরির সুপারিশ তাঁরা করেনি। নারাজোল এএল খান বিদ্যালয়ে ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছিল। সমস্ত নথি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। ভুয়ো সুপারিশ পত্রের উৎস জানাতেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিযোগ ওঠে, এসএসসির সুপারিশের ভিত্তিতেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে। কিন্তু এসএসসি জানিয়েছিল নিয়োগের ক্ষেত্রে তাঁরা কোনও সুপারিশ করেনি। তাই আদালতের তরফে প্রশ্ন  ওঠে এসএসসি সুপারিশ না করলে তাহলে কারা সুপারিশ করেছিল। এমনকি তা নিয়ে এসআইটি গঠন করে আদালত। যার নেতৃত্বে ছিলেন অবসর প্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। সেখানেই সমস্ত নথি বিচারবিভাগীয় অনুসন্ধানের জন্য পাঠানোর কথা বলা হয়েছিল।

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিচারবিভাগীয় অনুসন্ধান শেষে পরিষ্কার হয়ে যাবে গ্রুপ ডি নিয়োগে কোনও ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছিল কিনা। আমরা দুই মাস অপেক্ষা করব।” রাজ্যের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্য জানান, “সিবিআই তদন্তের নির্দেশ খারিজই শুধু নয়, বেতন বন্ধের নিদের্শেও লাগাম টেনে দিয়েছে ডিভিশন বেঞ্চ।”

আদালত সূত্রে খবর, স্কুলের ১৩ হাজার শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্যে ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কে সুপারিশ করেছিল রাজ্য। সেই মতো পরীক্ষা ও ইন্টারভিউ নেয় এসএসসি। পরে তাঁরা প্যানেল প্রকাশ করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু অভিযোগ ওঠে যে, প্রকাশিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়মবহির্ভূত ভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।

প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল, বড় সিদ্ধান্ত আদালতের 

প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল, বড় সিদ্ধান্ত আদালতের 
প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল, বড় সিদ্ধান্ত আদালতের 

এমনকি এবিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। পরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেই মামলা ডিভিশন বেঞ্চে গড়ায়। সিবিআই অনুসন্ধানের বদলে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হয়। কিন্তু এই প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল করল আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন