শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক বিদ্যালয়। এবার চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বাঁকুড়ার শান্তাশ্রম গার্লস জুনিয়র হাইস্কুলে। সেখানে ছাত্রীদের পড়াতে দেখা গেল এক গ্রুপ-ডি কর্মীকে! আর এই ছবি সামনে আসতেই কিন্তু সমালোচনার রোল উঠেছে বিশিষ্টমহলে।
আজ বুধবার সন্ধ্যেয় হ্যারিকেন মিছিল করার আবেদন করেছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কিন্তু প্রথমে পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। আর পুলিশের অনুমতি না পেয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। এরপরেই হরিশ মুখার্জী রোডে হ্যারিকেন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত সোমবার এই মামলার শুনানি হয়। তবে শর্তসাপেক্ষে এই মিছিলের জন্য অনুমতি দিয় কলকাতা হাইকোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে ১৯১১ জন কর্মীরা চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি বাতিল হওয়া কর্মীরা।
ভুয়ো নিয়োগ যাদের হয়েছে, তাঁদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই নির্দেশের পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই ওই শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু গ্রুপ ডির ওয়েটিং লিস্ট নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রুপ ডির ওয়েটিং লিস্ট গঙ্গার জলের মতো স্বচ্ছ নয়। একথা মনে করালেন বিচারপতি।