Group D: স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, বলাগড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেই চাকরিহারাদের পরিবারের তরফে একাধিক মন্তব্য করতে শোনা গেছে। কিন্তু স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ে। নিত্যদিনের সংসারে অশান্তি চরমে পৌঁছতেই সিদ্ধান্ত নিলেন স্ত্রী। তদন্ত করছে বলাগড় থানার পুলিশ।

আরও পড়ুনঃ SSC-TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডকে তলব সিবিআইয়ের, দুই দিনে হাজিরা ১৬ জন এজেন্টের

সূত্রে খবর, বলাগড়ের সীজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের গৌড়নই গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষ। ২০১৮ সাল থেকে ডুমুরদহ ধ্রুবানন্দ হাইস্কুলে চাকরি করছিলেন তিনি। নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হতেই বেকায়দায় পড়েন তিনি। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে চাকরি যেতেই সংসারে অশান্তি চরমে পৌঁছে যায়। মৃতার ছেলে জানিয়েছে, বাবার চাকরি যেতেই অবসাদে ভুগছিলেন মা। স্বামী মাঠে গেলে আজ গলায় দঁড়ি দেন মৌমিতা।

স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে চাঞ্চল্য 
স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে চাঞ্চল্য 

মৃতের ছেলের দাবি, বাবার চাকরির জন্য ৭ লক্ষ টাকা দিয়েছিল। মা আশি হাজার টাকা দিয়েছিলেন এক দালালকে। এরপর সেই চাকরি বাতিল হতেই মানসিক অবসাদ এবং সাংসারিক অশান্তি শুরু হয় বিভিন্ন কারণে।ধারদেনাও হতে থাকে। মৃতার পরিবারের দাবি, জামাইয়ের চাকরির জন্য জমি জমা বেচে টাকা দিয়েছিলেন তাঁরা। প্রতাপকে টাকার কথা বলতেন মৌমিতা। তাই তাঁকে খুন করা হয়েছে।

মহিলার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি, এই মৃত্যুর জন্য তৃণমূল দায়ী। তৃণমূল শুধুমাত্র চাকরি প্রার্থীদের সঙ্গে নয়। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাঁরা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে জেলে রয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। তিনি বলাগড়ের বাসিন্দা বলে জানা গেছে। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।

স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে চাঞ্চল্য 

স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে চাঞ্চল্য 
স্বামীর চাকরি চলে যাওয়ায় আত্মঘাতি স্ত্রী, কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে চাঞ্চল্য 

তৃণমূলের বক্তব্য, বলাগড়ে একাধিক বাড়িতে সিবিআই ও ইডি তদন্ত করেছে। এই চাকরি দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ওই মহিলা এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন।বিরোধীরা তাদের অভিযোগ করবে এটাই স্বাভাবিক। কারণ বলাগড়ে চাকরি দুর্নীতি নিয়ে যেটা হয়েছে অস্বীকার করা যাবে না। যারা বিজেপিতে গিয়ে স্বচ্ছ হয়েছে, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত