নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি গ্রুপ ডি পদে কর্মরত ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি ভুয়ো নিয়োগ যাদের হয়েছে, তাঁদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই নির্দেশের পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই ওই শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু গ্রুপ ডির ওয়েটিং লিস্ট নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রুপ ডির ওয়েটিং লিস্ট গঙ্গার জলের মতো স্বচ্ছ নয়। একথা মনে করালেন বিচারপতি।
আরও পড়ুনঃ Firhad-Hakim: আপনারা কত বড় ভিআইপি হয়ে গেছেন? আদালতের ভৎসনার মুখে ফিরহাদ-মদন
অর্থাৎ, এদিনের মন্তব্য থেকে বিচারপতি স্পষ্ট বার্তা দিলেন গ্রুপ ডির ওয়েটিং লিস্ট গঙ্গার জলের মতো স্বচ্ছ নয়। তাই তাঁকে আগে থেকে সতর্ক থাকতে হবে। ১৯১১ জন গ্রুপ ডি পদে নিয়োগের নির্দেশ পেতেই স্কুল সার্ভিস কমিশনের তরফে তৎপরতা দেখা দিয়েছে। তার মধ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগেই অবশ্য গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা বিষয়টি হাই কোর্টের কাছে জানতে চেয়েছিলাম। প্রশ্ন করা হয়েছিল, ওয়েটিং প্যানেল থেকে কি ওই শূন্যপদে নিয়োগ করা হবে? কিন্তু কোর্ট বলেছে, সেখানেও গন্ডগোল আছে। অপেক্ষারত চাকরিপ্রার্থীদের অনেকেরই ওএমআর শিটে সমস্যা রয়েছে। ফলে সেখান থেকেও নিয়োগ আপাতত হবে না।
ওয়েটিং লিস্ট গঙ্গার জলের মতো স্বচ্ছ নয়, কটাক্ষ বিচারপতির

একইসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিল প্রসঙ্গে প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। পকেট থেকে চিরকুট বের করে ব্রাত্য বলেন, দুর্নীতি হয়েছে কি না, এটা সম্পূর্ণ আদালতের বিচারাধীন বিষয়। এ নিয়ে আমাদের কোনও বক্তব্য থাকতে পারে না। আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এসএসসিকে সতর্ক হতে হবে। আজ আদালতের তরফে এই মন্তব্য আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।








