নজরবন্দি ব্যুরোঃ বিচারককে অপেক্ষা করতে হচ্ছে। আপনারা কত বড় ভিআইপি হয়ে গেছেন? যদি সময়মতো না আসেন, তাহলে কীভাবে তুলে আনতে হয় সেটা কিন্তু জানা আছে। মঙ্গলবার নারদ মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের হাজিরার ক্ষেত্রে দেরি হতেই বিস্ফোরক মন্তব্য করে বসেন পিএমএলএ আদালতের বিচারক।
আরও পড়ুনঃ SSC-TET Scam: গোপালকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল কুন্তল, বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে
প্রসঙ্গত, ২০১৬ সালে নির্বাচনের আগে নারদ কাণ্ড নিয়ে সারা রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল। সেই ঘটনায় ২০২১ সালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতার করে সিবিআই। যা নিয়ে চুড়ান্ত নাটকীয় পর্ব তৈরি হয়েছিল। সুব্রত মুখ্যোপাধ্যায়ের প্রয়াণের পর সেই মামলায় হাজিরা দিতে হচ্ছে বাকি তিনজনকে।

মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা ছিল তিন জনের। সময়ের আগেই আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির হন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু আসতে দেরি হয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। যা নিয়ে আদালতের তীব্র ভৎসনার সম্মুখীন হতে হয় তাঁদেরকে।
আপনারা কত বড় ভিআইপি হয়ে গেছেন? প্রশ্ন বিচারকের

যদিও আদালতের সামনে এবিষয়ে মুখ খুলতে না চাইলেও বিধায়ক মদন মিত্র জানিয়েছেন। আসার সময় পিজি হাসপাতালের সামনে যানজটের কারণে আটকে পরতে হয় তাঁকে। সেকারণেই দেরি হয়েছে। কিন্তু আদালতের ভৎসনার মুখে পড়ে কিছু বলেলনি রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।



