SSC: গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকালেই প্রাক্তন বিচারপতির নেতৃত্বে অনুসন্ধান কমিটি ভেঙে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বিকেল গড়াতেই সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা পর্ব চলছে। সাত দিনের জন্য এই সথিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।

আরও পড়ুনঃ SSC Group D: গ্রুপ ডি নিয়োগে কড়া পদক্ষেপ হাইকোর্টের, সিবিআইকেই অনুসন্ধানের নির্দেশ

অর্থাৎ দুর্নীতির অভিযোগে যে ৫৭৩ জনকে বরখাস্ত করেছিল আদালত, তার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২ সপ্তাহ সিঙ্গেল বেঞ্চে কোনও শুনানি নয়।

মঙ্গলবার সকালেই গ্রুপ ডি নিয়োগে কড়া পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। ফের সিবিআইকেই তদন্তের নির্দেশ দিল দেন বিচারপতি। একই সঙ্গে ভেঙে দেওয়া হল প্রাক্তন বিচারপতি আর কে বাগের নেতৃত্বে তৈরি কমিটি। ১৬ মার্চের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশের কথা জানিয়েছে আদালত।

File:Calcutta High Court - Kolkata 2011-12-18 0352.JPG - Wikimedia Commons

এদিন নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল। কিন্তু তা খারিজ করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বরং বিচারপতি জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সমস্ত তথ্য সিবিআইয়ের ডিরেক্টরের হাতে আজই হস্তান্তরিত করা হোক। আজকের নির্দেশের প্রেক্ষিতে সিবিআইয়ের পদক্ষেপ কী হয় তা বুধবার আদালতের কাছে জানাবে সিবিআই।

এদিনেও গ্রুপ ডি মামলায় চরম অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ দেওয়ার পরেও কেন এখনও অবধি তা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়নি? কেন কোনও নির্দেশনামা দেওয়া হয়নি? এর জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে অনুসন্ধান কমিটি তার গাফিলতির কথা তুলে ধরেন বিচারপতি। কমিটি ভেঙে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের ওপর।

গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ
গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

একইসঙ্গে আদালতের নির্দেশ যদি আজ রাত ৯ টার মধ্যে সিবিআইয়ের ডিরেক্টর আজই নির্দেশ কার্যকর না করেন তাহলে সকাল ৮ টা ১০ এর মধ্যে দেখা করে সমস্ত নথি সংগ্রহ করতে হবে। আরকে বাগের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির যদি কোনও অফিস থাকে তাহলে সেই অফিসের বাইরে এখন থেকে কেউ যাতায়ত করতে পারবে না। মোতায়েন থাকবে সিআরপিএফ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন