wbgdrb-2017 wait listed কর্মপ্রার্থীদের দ্রুত এম্প্যানেল তালিকায় নাম প্রকাশ করে বিভিন্ন দপ্তরে নিয়োগ করুন। বর্তমান পরিস্থিতিতে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নামতেও প্রস্তুত, সেক্ষেত্রে স্বাস্থ্য দফতরে নিয়োগ করে বেকারত্বের তীব্র মানসিক যন্ত্রনা থেকে মুক্তি দিন। আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি।
সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, বিচারপতি হরিশ টন্ডল এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে উপস্থিত হল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার হতে পারে মামলার শুনানি।
কমিশনের সুপারিশ যদি না করে, তা হলে কার হাত রয়েছে এই দুর্নীতির পেছনে তিনি তা জানতে চান। বিচারপতির প্রশ্ন, কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন? সেতা পরিষ্কার হওয়া প্রয়োজন। অদৃশ্য ভাবে কে রয়েছে এই ঘটনার পেছনে তাঁকে খুঁজে বার করতে হবে।
চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি-মামলায় বুধবার এসএসসি সচিবকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের। দুপুর ৩ টের মধ্যে সমস্ত নথি চাইল আদালত। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে তদন্তের আর্জি রাজ্যের।
অভিযোগ অনুযায়ী যদি কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে তারা তদন্ত করবে। এর জন্য অনুসন্ধান কমিটিও গড়ার প্রস্তাব দেওয়া হয় হাই কোর্টে। তখনই বিচারপতি সিবিআই তদন্তের ইঙ্গিত দেন। আগামিকাল সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি হবে।