SSC: গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, বেতন বন্ধের নির্দেশ দিল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রুপ ডির পর এবার গ্রুপ সি। নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগে ঘটনায় বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, বেতন বন্ধের নির্দেশ দিল আদালত।

আরও পড়ুনঃ বন্ধ হবে পার্কস্ট্রিট উড়ালপুল, দুর্ভোগের আশঙ্কা নিত্যযাত্রীদের

অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এসএসসি গ্রুপ সি পদে ৪০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এবিষয়ে আদালতের দ্বারস্থ হন ওই জেলারই এক ব্যক্তি। আদালতের নির্দেশ নিয়োগ হওয়া এক ব্যক্তি অবিলম্বে বেতন বন্ধ করতে হবে। জানা গিয়েছে প্রায় ৩৫০ জনের কাছে এখনই নিয়োগপত্র পৌঁছে গেছে।

কীভাবে হয়েছে সেই নিয়োগ? ৪৮ ঘন্টার মধ্যে তথ্য জমা দেওয়ার কথা বলেছে আদালত। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর। গোটা মামলায় মধ্যশিক্ষা পর্ষদকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়টি জেনে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, কড়া পদক্ষেপ আদালতের 

গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, কড়া পদক্ষেপ আদালতের 
গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, কড়া পদক্ষেপ আদালতের 

মামলাকারী জানিয়েছেন, তিন থেকে চারবার প্যানেল বের হলেও এখনও অবধি সেই তালিকায় কোনও নাম নেই। ওয়েটিং লিস্টে থাকার পর এখনও অবধি র‍্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি। একাধিক জায়গা থেকে নিয়োগের কথা জানতে পেরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। গোটা বিষয়টা আদালতের কাছে জমা দিয়েছেন আইনজীবী। বিস্তারিত তালিকা চেয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন