নিয়োগে ব্যাপক দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের, CBI তদন্তের ইঙ্গিত হাই কোর্টের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগে ব্যাপক দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের। চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বেলাগাম বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। বেনিয়মের বহর দেখে বিস্মিত কলকাতা হাই কোর্ট। পুরো বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সচিবকে ২৪ ঘণ্টার মধ্যে তলব করেছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় CBI তদন্তের ইঙ্গিত দিয়েছে হাই কোর্ট।

আরও পড়ুনঃ ২ মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ, চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন ব্রাত্য

কিন্তু কেমন দুর্নীতি? আদালত সূত্রে খবর, স্কুলের ১৩ হাজার শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্যে ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কে সুপারিশ করেছিল রাজ্য। সেই মতো পরীক্ষা ও ইন্টারভিউ নেয় এসএসসি। পরে তাঁরা প্যানেল প্রকাশ করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু অভিযোগ ওঠে যে, প্রকাশিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়মবহির্ভূত ভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।

অভিযোগ, এই বেনিয়ম হয়েছে কমিশনের বিভিন্ন আঞ্চলিক অফিসে। বেনিয়মে নিয়োগ প্রাপ্ত ২৫ জনের নিয়োগের তথ্য তুলে ধরে মামলা হয় হাই কোর্টে। মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। সব কিছু দেখে কমিশনের উদ্দেশে বিচারপতি বলেন, ‘‘যথেষ্ট হয়েছে। আঞ্চলিক অফিসের উপর নিয়ন্ত্রণ নেই কমিশনের তা বোঝাই যাচ্ছে। তথ্যও সে কথা বলছে। কীভাবে এমন কমিশন চলতে পারে!’’ এরপরে বিচারপতি ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ ২৪ ঘণ্টার মধ্যে কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

নিয়োগে ব্যাপক দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের, CBI তদন্তের ইঙ্গিত হাই কোর্টের!

নিয়োগে ব্যাপক দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের, CBI তদন্তের ইঙ্গিত হাই কোর্টের!
নিয়োগে ব্যাপক দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের, CBI তদন্তের ইঙ্গিত হাই কোর্টের!

এদিকে কমিশনের আইনজীবী আদালতে বলেন, অভিযোগ অনুযায়ী যদি কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে তারা তদন্ত করবে। এর জন্য অনুসন্ধান কমিটিও গড়ার প্রস্তাব দেওয়া হয় হাই কোর্টে। তখনই বিচারপতি সিবিআই তদন্তের ইঙ্গিত দেন। অভিজিৎ বাবু বলেন, “আগামিকাল কমিশনের সচিবের কাছ থেকেই পুরো ঘটনা শোনা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই তদন্ত করা হবে।” উল্লেখ্য, আগামিকাল সকাল সাড়ে দশটায় আবার এই মামলার শুনানি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন