Group D: শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ, প্রদীপের তলায় দিন গুনছেন চাকরী প্রত্যাশীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন রাজ্যের বিভিন্ন সরকারী দফতরের গ্রুপ ডি বিভাগে ৬০ হাজার কর্মী নিয়োগ করবেন। সেইমতো ২০১৭ সালে গ্রুপ ডি পদে পরীক্ষা দেন ১৯ লক্ষ জন। প্রথম পর্যায়ে সাড়ে ৫ হাজার নিয়োগ হলেও বাকি পদ এখনও খালি। যোগ্যতা রয়েছে, শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ। এমনকি আরটিআই করেও কোনও লাভ হয়নি। এখন শূণ্যপদে নিয়োগের দাবীতে সরব হয়েছে চাকরী প্রত্যাশীরা।

আরও পড়ুনঃ Diamond Harbour Fish: ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি

চাকরী প্রত্যাশীদের বক্তব্য, পাঁচ বছরে ৬০ হাজার জনকে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো প্রথম পর্যায়ে ছয় হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। প্রথম মেরিট লিস্টে ৫৪২২ জনের নামের তালিকা পিডিএফ আকারে প্রকাশ করা হয়। বাকি ৫৭৮ টি শূণ্যপদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। এমনটাই দফতরের তরফে জানানো হয়।

তাঁদের বক্তব্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, উপযুক্ত প্রার্থী না পেলেও নন ইসি দিয়ে ওই পদ ভরানো হবে। বেশ কিছু সংখ্যক প্রার্থীকে ওয়েটিংয়ে রাখা হয়। কিন্তু সেই সংখ্যাটা কত? তা এখনও জানা যায়নি। ফলপ্রকাশের পর জানা যায় ৫৭৮ জন উপযুক্ত ইসি (Exempted Category) প্রার্থী পাওয়া যায়নি। অভিযোগ, শূন্যস্থান থাকলেও গোটা বিষয়টি এড়িয়ে যায় গ্রুপ ডি রিক্যুটমেন্ট বোর্ড। নতুন ফল ঘোষণার পর ৫৭৮ উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য, নন ইসির মাধ্যমে নিয়োগ করলে তাহলে অধিকাংশের নিয়োগ হতে পারত। নিজেদের বিজ্ঞপ্তিতেই মান্যতা দিল না বোর্ড। বরং সরকারের বিষয় বলে বল ঠেলে দেওয়া হয়েছে।

এরপরেই নিজেদের প্রাপ্ত নম্বর, র‍্যাঙ্ক এবং ওয়েটিং লিস্টের তালিকা জানতে চেয়ে আরটিআই করেন চাকরীপ্রত্যাশীরা। সেবার বোর্ডের তরফে বলা হয়েছে শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে এওয়া হবে। কিন্তু ৩ বছর পরেও কিছুই জানানো হয়নি। পরে বোর্ড আমাদের পি অ্যান্ড এ আর দফতরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছিল। একাধিকবার ডেপুটেশন দিয়েও কোনও লাভ হয়নি। শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ, একে অপরের থেকে দায় এড়িয়ে গেছে রিক্যুটমেন্ট বোর্ড এবং পি অ্যান্ড এ আর। ফলে পুরো বিষয়টি নিয়ে অন্ধকারে গ্রুপ ডি চাকরী প্রত্যাশীরা।

শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ, সরব চাকরী প্রত্যাশীরা 

শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ, সরব চাকরী প্রত্যাশীরা 
শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ, সরব চাকরী প্রত্যাশীরা

তাঁদের প্রশ্ন, বিজ্ঞপ্তি অনুযায়ী নোটিফিকেশন অনুযায়ী ছয় হাজার শূন্যপদ পূরণ করা হল না কেন? কীসের স্বার্থে বা কাদের স্বার্থে অসম্পূর্ণ তালিকা প্রকাশ করা হল? আরটিআই করার পরেও কেন কোনও উত্তর দেওয়া হল না? ওয়েটিংয়ে থাকা প্রার্থীরা, যাঁদের পরে নিয়োগ হল তাঁদের প্রাপ্ত নম্বর এবং পূর্ণ তালিকা কেন প্রকাশ করা হল না?

তাঁদের দাবী, এই মুহুর্তে রাজ্যে লক্ষ লক্ষ গ্রুপ ডি পদ খালি পড়ে রয়েছে। অবিলম্বে সমস্ত শূণ্যপদে নিয়োগ করুক রাজ্য সরকার। এই মহামারীতে তাঁরা কাজ করার জন্য প্রস্তুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত